অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

বড়লেখায় এইচপিভি টিকা নিশ্চিতে অধ্যক্ষদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

মৌলভীবাজারের বড়লেখায় জরায়ু ক্যান্সার  এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা নিশ্চিত করার জন্য ও প্রতিরোধ জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলার আলিয়া ও কওমী মাদ্রাসার অধ্যক্ষদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তার আমন্ত্রণে ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির উপজেলার সেক্রেটারী ও সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ জিয়াউল হক কাঞ্চনপুরীর আহবানে মতবিনিময় সভায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকার সুফল নিয়ে উপজেলার সকল ধর্মীয় শিক্ষা-প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১০-১৪ বছরের কিশোরীদের এ টিকার আওতায় নিয়ে আসার জন্য অধ্যক্ষদের সহযোগিতা কামনা করেন।তিনি আরও বলেন, এইচপিভি টিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু লোক না জেনে নানা ধরনের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, এমন গুজব ও অপপ্রচারে কান না দিয়ে টিকার আওতায় প্রত্যেক প্রতিষ্ঠানগুলোর কিশোরীদের নিয়ে আসার জন্য শিক্ষক নেতৃবৃন্দদের প্রতি অনুরোধ করা হয়।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ সার্ভিলেন্স এবং ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. মুত্তাকীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান সহ উপজেলার প্রায় ২০টি মাদরাসার অধ্যক্ষ ও সহকারী শিক্ষকবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৩ ঘন্টা ৫৮ মিনিট আগে