আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

গোপালগঞ্জ YRC এর উদ্যোগে বাইকারদের হেলমেট পড়তে উদ্ভুদ্ধ করণ কার্যক্রম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-11-2024 11:42:35 am


গোপালগঞ্জ ইয়ামাহা রাইডার্স ক্লাবের পক্ষ থেকে শনিবার (০৯ নভেম্বর) গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট এলাকায় দিনব্যাপী সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। 


"হেলমেট ব্যবহার করি; নিজে ও নিজের পরিবারকে নিরাপদে রাখি" - এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ ইয়ামাহা বাইকার্স ক্লাবের সদস্যদের উদ্যোগে দিনব্যাপী সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়েছে। 


গোপালগঞ্জ ইয়ামাহা রাইডার্স ক্লাবের এডমিন কে. এম. রনি জানান, "আমরা ব্যক্তি প্রয়োজন ও মানষিক তৃপ্তির জন্য বাইক রাইড করে থাকি। কিন্তু এই আনন্দময় বাইক রাইডিং আমার পরিবারের জন্য হুমকির স্বরূপ হোক তা আমাকে কখনোই কাম্য নয়। তাই যদি সকলে আইন মেনে হেলমেট সহ সেফটি গিয়ার গুলো নিয়ে প্রতিনিয়ত বাইক রাইড করি তাহলে তা হয়ে উঠবে নিজের ও নিজের পরিবারের জন্য নিরাপদ ও আনন্দময়"


YRC সদস্য সাকিব হোসেন হৃদয় বলেন, "সড়কে অনিরাপদ যাত্রা থেকে বাইকারদের নিরাপদ যাত্রায় সচেতন ও উদ্ভুদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য। অনেকসময় বাইকাররা মামলার ভয়ে হেলমেট পরিধান করে কিন্তু তার নিজের সেফটির কথা চিন্তা করে না। নিজের ও নিজের পরিবারের কথা চিন্তা করে বাইকাররা যদি হেলমেট পরিধানে উদ্ভুদ্ধ হয় সেটাই আমাদের সার্থকতা।"


এছাড়াও YRC এর সামাজিক সচেতনতার কার্যক্রমের পাশাপাশি হেলমেট পরিধানরত বাইকারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ক্লাবের সদস্যরা। একই সাথে গোপালগঞ্জ ট্রাফিক কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমের কথা স্বীকার করে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ফুলের শুভেচ্ছা জানায় YRC সদস্যবৃন্দ। 


গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট থেকে উক্ত কার্যক্রমটি শুরু হয়ে পরবর্তীতে সদর উপজেলাসহ কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার ব্যস্ততম রাস্তা-ঘাটে দিনব্যাপী এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান ছিল।

আরও খবর