অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

নওগাঁয় জেলা প্রশাসক সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয় নিয়ে প্রেস ব্রিফিং

নওগাঁয় জেলা প্রশাসক সার্বিক আইন-শৃঙ্খলা প্রেস ব্রিফিং Don't সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার সহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছ

নওগাঁয় জেলা প্রশাসক সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয় নিয়ে প্রেস ব্রিফিং

নুরনবি হাসন, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার সহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। নওগাঁ জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে টাস্কফোর্সের মাধ্যমে বাজার মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। রবিবার দুপুর ১২ টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। প্রেস ব্রিফিংয়ে বলেন, দ্রব্যমূল্য জনগনের নাগালের মধ্যে রাখতে গত অক্টোবর মাসে এ জেলায় ১৯ টি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। গত ১ নভেম্বর থেকে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও সচেতনতা মূলক গনসংযোগ করা হয়। ১১ টি উপজেলা এবং ৩টি পৌরসভাতেই এই কার্যক্রম পরিচালনা করা হয়। এই কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন বাজার ও চালকলে ব্যবসায়ী, বিক্রেতা ও ক্রেতাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। একই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০, পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় নিষিদ্ধ পলিথিন ব্যাবহারের জন্য মোট ১৭ টি মামলায় ১৫ হাজার ৬শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। নওগাঁ শহরের যানজট নিয়ন্ত্রণে অনিবন্ধিত অটোরিক্সা-থ্রি হুইলার পৌরসভার মাধ্যমে নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অচিরেই অনিবন্ধিত অটোরিক্সা-থ্রি হইলার নওগাঁ শহরে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নওগাঁ জেলার শহিদদের তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং আহতদের চূড়ান্ত তালিকা প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে। গত দু'মাসে এ জেলায় ১৫২ টি মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে ৪১০ টি মামলায় ৬ লাখ ৫৯ হাজার ৯৫০ টাকা অর্থদন্ড এবং ১৪০ জনকে কারাদন্ডের দন্ডিত করা হয়েছে। সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ও চোরাচালন রোধে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গত দু' মাসে ৩ হাজার ৩১৭ টি অভিযান পরিচালনা করে ২১৪ টি মামলায় ২৩৪ জনকে আটক করা হয়েছে এবং ২ কোটি ৬৭ লাখ ৩৯ হাজার ৯২ টাকা সমমূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে।

নওগাঁ জেলায় বিভিন্ন সময়ে রাজনৈতিক কারনে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারের বিষয়ে গঠিত কমিটির সভা আয়োজন ও গণবিজ্ঞপ্তি জারি করাসহ এ সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে। শ্রেনিকক্ষে নিয়মিত পাঠদান কার্যক্রম অব্যাহত রাখাসহ শিক্ষা প্রতিষ্ঠানে শৃংখালা ফিরিয়ে আনা হয়েছে।

নওগাঁ জেলার যে সমস্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে সরকার কর্তৃক প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে, সে সমস্ত প্রতিষ্ঠান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে জনগন তাদের কাঙ্ক্ষিত সেবা পেতে পারে। সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সর্বাত্মক প্রচেস্টায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সে বিষয়ে সার্বক্ষণিক গোয়ন্দা নজরদারি সহ জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসারসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে।

আরও খবর

6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৩ ঘন্টা ৩৯ মিনিট আগে