নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হলেন সারিয়াকান্দির মোখতার আহমেদ

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হয়েছেন বগুড়ার সারিয়াকান্দির বাসিন্দা মো: মোখতার আহমেদ। গত ৯ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত একটি আদেশের কপি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে ন্যস্ত ছিলেন। গত শেখ হাসিনা সরকারের শাসনামলে দীর্ঘদিন পদবঞ্চিত থাকার পর মোখতার আহমেদ উপ সচিবের পদ থেকে নতুন সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে পদায়ন পেয়েছিলেন। তারপর তিনি আবারো পদোন্নতি পেয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের আতিরিক্ত সচিব হিসেবে ন্যস্ত ছিলেন। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের আমতলী গ্রামের হাফেজ আহমেদ আলীর ছেলে। মোখতার আহমেদ জানান, শুধুমাত্র বগুড়া জেলার বাসিন্দা হওয়ার কারণে তিনি পরপর ৫ বার পদবঞ্চিত হওয়ার পর শেষে উপ-সচিব পদে পদোন্নতি পেয়েছিলেন। এরপর একই কারণে তিনি আবারো ৪ বার যুগ্ম সচিব হিসেবে বাদ পরেন। সরকারের পট পরিবর্তন হওয়ায় দেশের বৈষম্যের শিকার পদবঞ্চিত কর্মকর্তারা এখন পদায়ন পাচ্ছেন বলে তিনি বর্তমান সরকারকে ধন্যবাদ জানান এবং গত ছাত্র আন্দেলনে নিহত সকল ছাত্রদের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
Tag
আরও খবর