সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুতুবদিয়ায় নতুন লবণ উৎপাদন শুরু

উৎপাদন খরচ বেশি হওয়ায় লোকসানের শঙ্কায় চাষিরা।


মো.আজিজুলহকআজিজ,কুতুবদিয়া: কক্সবাজারের  কুতুবদিয়ায় ২০২৪-২৫ অর্থ বছরে লবন উৎপাদন মওসুমে  চাষিরা মাঠে নতুন লবন তুলতে শুরু করেছে।উৎপাদন খরচ বেশি হওয়ায় লোকসানের শঙ্কায় চাষিরা।এতে আগাম লবন উৎপাদনে চাষিরা মাঠে নেমেছে। নভেম্বরের মাঝামাঝিতে লবন মাঠ তৈরিতে চাষিরা মাঠে নেমে থাকে। তবে চলতি লবন উৎপাদন মওসুমে অক্টোবরে  নেমেছে মাঠে। ফলে ইতিমধ্যে লবন মাঠে নতুন লবন উঠতে শুরু করেছে । 

উপজেলার লেমশীখালী, কৈয়ারবিল, উত্তর ধুরুং, দক্ষিণ ধুরুং ইউনিয়নে লবন চাষ বেশি হয়ে থাকে। আলী আকবর ডেইল ও বড়ঘোপ ইউনিয়নেও কিছুটা চাষ হয়। চলতি লবন মওসুমে উপজেলায়  সাড়ে ৬ হাজার একরের বেশি জমিতে লবন উৎপাদন হচ্ছে বলে স্থানীয় বিসিক সূত্র জানিয়েছে। উপজেলায় শতাধিক লবন ব্যবসায়ি রয়েছেন।  এছাড়া লবন উৎপাদন ছাড়াও শ্রমিক, পরিবহণ, কার্গো বোটে লবন লোড সবই চাষিদের খরচ থেকে কেটে নেয়া হয়। গত বছর বেশ কয়েকবার লবনের দরপতন হয়। বৈরি আবহাওয়া, বৃষ্টি নানা কারণেও ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিরা। লবনের দাম বৃদ্ধি ও বাহির থেকে লবন আমদানি হবেনা-এমন আশ্বাসে চাষিরা পুরোদমে লবন মাঠ তৈরি ও কাজে ব্যস্ত এখন।

স্থানীয়  এক লবণ চাষী  বলেন, কার্তিক মাসের প্রথমেই মাঠ তৈরি করছেন। মাত্র ১৭ দিনেই তিনি  মাঠে নতুন লবন  তুলেছেন। ইতিমধ্যে ৬০ মণ লবন তিনি বিক্রি করেছেন প্রতিমণ ২৫০ টাকা দরে। অথচ পুরাতন লবনের দাম এখন ৩২৫ টাকা মণ। তিনি আরো বলেন, লবন মাঠের শ্রমিমের মূল্য অনেক বেশি। প্রতিদিন  ১জন শ্রমিককে দিতে হচ্ছে ১২০০ টাকা। অনেকে পুরো মওসুমের জন্য (৭ মাস) ১ লক্ষ ৬০ হাজার টাকা। পলিথিন, জমির লাগিয়ত মূল্য,কীটনাশক প্রভৃতি মিলে খরচ অনেক বেশি এবার।  কিন্তু মাঠে লবনের দাম নেই। ভাল উৎপাদন হলে প্রতি একরে ৭০০ মণ লবন উঠতে পারে।

স্থানীয়  বিসিক এর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জাকের হোছাইন বলেন, চলতি ২০২৪-২৫ অর্থ বছরের জন্য উৎপাদনের লক্ষ্যমাত্রা এখনো নির্ধারিত হয়নি। নতুন করে জমির পরিমাণও জরীপ হয়নি। অন্তত ৬ হাজার ৬‘শ একর জমিতে লবন উৎপাদন হতে পারে বলে জানান তিনি।

Tag
আরও খবর