সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুতুবদিয়ায় ২৪ নভেম্বর থেকে স্মার্ট কার্ড বিতরণ শুরু

উপজেলায় মোট ৭৭হাজার ৬২জন ভোটার স্মার্ট কার্ড পাবেন।


মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া: কক্সবাজারের  কুতুবদিয়ায় ২৪ নভেম্বর থেকে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।দেশের বেশীর ভাগ এলাকার নাগরিকরা স্মার্ট পেলেও কুতুবদিয়া উপজেলার নাগরিকরা স্মার্ট কার্ড পায়নি এতদিন। যার ফলে দূর্ভোগে ছিল বেশীর ভাগ প্রবাসীরা। স্মার্ট কার্ড বিতরণের সুংবাদ নিয়ে নির্বাচন অফিস আগামী (২৪ নভেম্বর ২০২৪) আনুষ্ঠানিকভাবে স্মার্ট কার্ড বিতরণের ঘোষনা দিয়েছেন। তবে উপজেলার ৬টি ইউনিয়নে সিডিউল ভিত্তিক  নির্দিষ্ট তারিখে কার্ডগুলো বিতরণ করা হবে বলে নিশ্চিত করেছেন   উপজেলা নির্বাচন অফিসার নুরুল ইসলাম।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, উপজেলায় মোট ৭৭হাজার ৬২জন ভোটার স্মার্ট কার্ড পাবেন।২৪ নভেম্বর থেকে  পর্যাক্রমে ৬টি ইউনিয়নে সিডিউল ভিত্তিক  তারিখে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।এতে,  ১নং উত্তর ধুরুং ইউনিয়নে ২৪, ২৫,২৬ নভেম্বর তিন দিনে ১৫হাজার ৫৮৪ জনকে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। ২নং দক্ষিণ ধুরুং ইউনিয়নে ২৭,২৮ নভেম্বর দুই দিনে ১০ হাজার ২৫৩ জনকে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।  ৩নং লেমশীখালী ইউনিয়নে ২৯,৩০ নভেম্বর দুই দিনে ১১ হাজার ৬৯ জনকে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। ৪নং কৈয়ারবিল ইউনিয়নে ১,২ ডিসেম্বর দুই দিনে ৮হাজার ৬১ জনকে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। ৫নং বড়ঘোপ ইউনিয়নে ৩,৪,৫,৬ ডিসেম্বর চার দিনে ১৭হাজার ৯২৬ জনকে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। ৬নং আলী আকবর ডেইল ইউনিয়নে ৭,৮,৯ ডিসেম্বর তিন দিনে ১৪হাজার ১৬০ জনকে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

উল্লেখ্য,২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত যারা ভোটার হয়েছেন তারা স্মার্ট কার্ড পাবেন।  মাঠ পর্যায়ে সময়সূচী অনুযায়ী যারা স্মার্ট কার্ড নিতে পারবেন না তারা পরবর্তীতে উপজেলা নির্বাচন অফিস থেকে নিতে পারবেন। যার স্মার্ট কার্ড তাকেই স্বশরীরে উপস্থিত হয়ে ফিঙ্গার, চোখের আইরিশ ও স্বাক্ষর প্রদানের মাধ্যমেই নিজ নিজ কার্ড নিতে পারবেন। এছাড়া স্মার্ট কার্ড গ্রহণের সময় সাথে করে পূর্বের প্লাস্টিক কার্ড (জাতীয় পরিচয়পত্র) বা ভোটার নিবন্ধনের স্লিপটি সাথে করে নিয়ে আসতে হবে।



Tag
আরও খবর