মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

নান্দাইল মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত




কেক কাটা,আলোচনা ও ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে ময়মনসিংহের নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।


আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জাকির হোসেন ভূইয়ার সার্বিক পৃষ্ঠপোষকতায় ও ডেনমার্ক প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোসাদ্দেকুর রহমান রাসেলের সার্বিক সহযোগীতায় মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা হলরুমে ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।


এ উপলক্ষে ৭০ জন ছাত্র ছাত্রীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ হিসাবে খাতা ও কলম বিতরণ করা হয়।


মরহম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুল জামান রিপনের সভাপতিত্বে ও নাজমুল হক ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যাপক তফিল উদ্দিন মন্ডল।


বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম ভূঞা,সমাজসেবা অফিসার ইনসান আলী, অধ্যাপক আবু তাহের সাগর,অধ্যক্ষ আবুল হাসান মোহাম্মদ এনামুল হক,সাংবাদিক এনামুল হক বাবুল,শিক্ষক মিজানুর রহমান মিজান, ব্যবসায়ী শামছুল হুদা সবুজ প্রমুখ


অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উপকারভোগী শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিবৃন্দ উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর