‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

ইসলামপুরে কৃষকে বসতবাড়িতে নিষিদ্ধ গাঁজার বাগানে থানা-পুলিশের অভিযান



জামালপুরের ইসলামপুর উপজেলায় এক কৃষকের বসতবাড়িতে নিষিদ্ধ গাঁজার গাছের বাগানের সন্ধান পেয়েছে থানা-পুলিশ। বসতবাড়িতে গাঁজার বাগানের সন্ধান পাওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 


আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে যমুনার তীরবর্তী উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের দুর্গম সিরাজনগর এলাকায় এক কৃষকের বসতবাড়িতে নিষিদ্ধ গাঁজার বাগানে অভিযান চালিয়েছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফের নেতৃত্বে একদল পুলিশ। 


ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, যমুনা নদীর দুর্গম সিরাজনগর এলাকার বাসিন্দা দুলাল নামে এক কৃষক তাঁর বসতবাড়িতে গাঁজার বাগান করেছিল। 

গোপন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আনুমানিক ৫ লাখ টাকা সমমূল্যের গাঁজার জব্দ করেছে পুলিশ। পুলিশে উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ওই কৃষক সটকে পড়েন। 


ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক বলেন, দুলাল নামে কৃষকের বসতবাড়ি থেকে গাঁজার গাছ জব্দ করে থানায় আনা হয়েছে। এবিষয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।


ইসলামপুর থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ওই এলাকাটি যমুনা নদীর তীরবর্তী দুর্গম হওয়ার সুবাদে বসতবাড়িতে গাঁজার চাষ করেছিলো কৃষক দুলাল। আমরা গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অন্তত পাঁচ লাখ টাকার সমমূল্যের গাঁজার গাছ জব্দ করেছি। গাঁজার চাষের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর