শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

গাছের পাতায় ছবি একেঁ প্রশংসা কুড়াচ্ছেন কুতুবদিয়ার আরিফ

ছবি- বটের পাতায় ছবি এঁকে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন এর হাতে তুলে দিচ্ছেন মোহাম্মদ আরিফ। পাশে কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা, ও শেখ শাহাদাত হোসেন, এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কুতুবদিয়া।

 


আমরা অনেক সময় দেখেছি শিল্পী তার নিজের মাধুরী মিশিয়ে রং ও তুলির মাধ্যমে বিভিন্ন ছবি ও চিত্র আঁকে। আরিফের এই ব্যাতিক্রম শিল্পকর্ম গাছের পাতা দিয়ে কৌশল ইচ্ছা চেষ্টায় যে মুহুর্ত বা ব্যাক্তি নিয়ে ছবি আকেঁ,ছবির মাধ্যমে সে মুহুর্ত গুলি সুন্দর ভাবে তুলে আনতে পারেন।তিনি বাড়িতে বসেই ব্লেড দিয়ে গাছের পাতা কেটে তৈরি করছেন নানা শিল্পকর্ম। এরমধ্যে রয়েছে- ফুল, প্রাকৃতিক দৃশ্য সহ নানা বিখ্যাত মানুষের ছবি।


এই চিত্র শিল্পী মোহাম্মদ আরিফ,কক্সবাজার জেলার অন্তর্গত কুতুবদিয়া উপজেলা সদর বড়ঘোপ ইউনিয়নের রোমাই পাড়ার গ্রামের।পাঁচ ভাই ও চার বোনের মধ্যে সবার ছোট আরিফ বলেন, ছবি আঁকার পেছনে তাঁর মায়ের উৎসাহ ছিল সবচেয়ে বেশি। বাড়িতে কারও পা পড়লে মা আরিফের আঁকা ছবি দেখাতেন, দোয়া চাইতেন। ২০১৭ সালের ১ জুন মা মনছুরা বেগম মারা যান। তারও আগে ২০০৮ সালের ২১ নভেম্বর মারা যান বাবা গোলাম কবির। নানা সংকটের মধ্যেও আরিফ থেমে থাকেননি।


ছবি আঁকার শখ ছোটবেলা থেকেই। এক দশক ধরে তিনি ছবি আঁকছেন। ছবি আঁকা তাঁর নেশা। মনের অনেক কষ্ট দূর হয়ে যায় ছবি আঁকতে পারায়। ছবি আঁকার মধ্য দিয়ে একটা বড় আনন্দের উৎস খুঁজে পেয়েছেন, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন তিনি।


আরিফ আরোও দৈনিক দেশচিত্রকে বলেন, চারুকলার কোনো প্রথাগত শিক্ষা পাননি তিনি। নিজের চেষ্টায় এত দূর আসা। শুরুর দিকে বন্ধুবান্ধবের ছবি আঁকতেন। ছবি দেখে সবাই প্রশংসা করতেন, উৎসাহ দিতেন। তিনি বটের পাতায় আড়াই হাজার ছবি এঁকেছেন।তার সবচেয়ে জনপ্রিয় শিল্পকর্ম হলো গাছের পাতা দিয়ে ছবি আঁকা। কাঁচা পাতা, ঝড়া পাতা দিয়ে বিভিন্ন শিল্পকর্ম তৈরি করে প্রতি নিয়ত চমক দিয়ে যাচ্ছেন যা প্রসংশার দাবিদার বটে।এছাড়া তিনি চিত্র ছবি আঁকাআঁকির পাশাপাশি কবিতা, ছোট গল্প লেখালিখি ও করেন।


চিত্র শিল্পী আরিফের হাতে গাছের পাতায় আকাঁ এই অভিনব শিল্পকর্ম যিনি দেখছেন তিনিই বাহবা দিচ্ছেন তাকে। পাতা কেটে আকাঁ ছবিটি মনে হবে এ যেন এক জীবন্ত মানুষ, পাতাতে উঁকি দিচ্ছেন। অভিনব এই শিল্পকর্মের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।

আরও খবর