কচুয়ায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক মোঃ মুজাহিদ হোসেন গুরুতর আহত সাতক্ষীরা-১ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি'র ঐকান্তিক প্রচেষ্টায় আশার আলো দেখছে 'দেয়াড়া-ত্রিমোহনী ব্রিজ' ‎সাতক্ষীরায় প্রাচীন ঐতিহ্যবাহী গুড় পুকুর মেলা-২০২৬ উদ্বোধন গুণী শিক্ষক নির্বাচিত সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসীম; সবুর খাঁনের শুভেচ্ছা মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির অভিনন্দন লাখাইয়ে কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার বিতরণ কার্যক্রমের উদ্বোধন। স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী মিঠাছড়া বাজারে উমা জুয়েলার্সের উদ্বোধন, ৩ দিন মজুরি ও ভ্যাট ফ্রি কালিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা নোয়াখালীতে প্রতিদিনের ন্যায় কিশোর গ্যাংবিরোধী আরো আটক ৬৮ জন নিখোঁজের ২১ ঘন্টা পর নওয়াপাড়া ভৈরব নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার মানুষের সেবক হয়ে বেঁচে থাকতে চাই: ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ আলী পাংশায় জুয়েলারি দোকানে চুরি: ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রূপার গহনা উদ্ধার, গ্রেপ্তার ১ দৌলতদিয়ার প্রিয় মুখ মোহন মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন গোয়ালন্দে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ মোংলায় বিশ্ব প্রবীণ দিবস পালিত শ্যামনগরে চাউলখোলার বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন বর্ণাঢ্য আয়োজনে গুড়পুকুর মেলার উদ্বোধন

ক্ষমা চেয়ে কাদেরের পক্ষে স্লোগান দিলেন এমপি একরাম

স্লোগান দিলেন এমপি একরাম






ক্ষমা চেয়ে কাদেরের পক্ষে স্লোগান দিলেন এমপি একরাম


বাংলাদেশ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে ক্ষমা চেয়ে পারিবারিকভাবে ওবায়দুল কাদেরের পক্ষে কাজ করার ঘোষণা দিয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের জন্য স্লোগান দিলেন নোয়াখালী-৪ আসনের আলোচিত সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।


বুধবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় কবিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তৃতাকালে  ওবায়দুল কাদেরের কাছে তার অতীত কৃতকর্মের জন্য ক্ষমা চান।


এসময় একরামুল করিম চৌধুরী বলেন, আমি গতকাল কাদের ভাইকে ফোন করেছিলাম। আমি উনাকে  বলেছিলাম, আপনি আমার বড় ভাই, এখানে অনেক লোক আছে, আমি প্রকাশ্যে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমি অন্যায় করেছি, আমার বড় ভাই আপনার কাছে মাফ চেয়েছেন, আমিও আপনার কাছে মাফ চাচ্ছি। উনি  আমাকে বললেন ঠিক আছে কাজ করো।


 একরামুল চৌদুরি এমপি বলেন, সমসাময়িক কারণে আমাদের কিছু ভুল বুঝাবুঝি হতে পারে, আমরা যতদিন বাঁচবো ওবায়দুল কাদেরের পিছনে থেকেই রাজনীতি করবো। কাদের ভাইয়ের বিরুদ্ধে আমার কোন কথায় ভুল হয়ে থাকলে আমি প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিচ্ছি। কাদের ভাইয়ের সিদ্ধান্ত আমরা সবাই মেনে নিব।


সম্মেলনে একরামুল করিম চৌধুরীর বক্তব্যের পরই প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। এসময় তিনি একরামুল করিম চৌধুরীকে ক্ষমা করে দিয়েছেন বলে তাকে দলের জন্য কাজ করার নির্দেশ দেন।


সম্মেলনে কবিরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ,বাংলাদেশ আওয়ামীলীগের কৃৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী,বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এমপি একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ এ.এইচ.এম খায়রুল আনম সেলিম, যুগ্ম-আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন,শহীদুল্লাহ খাঁন সোহেল প্রমূখ।

আরও খবর