সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

ছাত্রদের ওপর মারণাস্ত্র ব্যবহার নিষিদ্ধ: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-11-2024 01:06:27 pm

ছাত্রদের ওপর লিথাল উইপন (মারণাস্ত্র) ব্যবহার করা যাবে না। এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর চৌধুরী আলম। তিনি বলেছেন, সড়ক বন্ধ করে আন্দোলন করার চেয়ে একটি নির্দিষ্ট জায়গায় আন্দোলন করা ভালো। সব কিছুর জন্য কেনো আন্দোলন করতে হবে?


মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওড়ের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এসময় তিনি সরকারের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা জানান।


তিনি বলেন, বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যা সমাধান করতে পারে। ছাত্রদের প্রতিনিধিরাও আলাপ আলোচনা করে সংকট নিরসনে ভূমিকা রাখতে পারে। ছাত্ররা যেন রাস্তায় না নামে সেটা অনুরোধ করছি।


বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হাওড়ের বাঁধ ভেঙে যেন ফসলের কোন ক্ষতি না হয় সেটা দেখতে এসেছি। হাওড়ের পরিবেশ প্রকৃতি রক্ষা করে পর্যটন শিল্পের বিকাশ করতে হবে। হাওড়ের পানি না কমলে বাঁধের কাজ শুরু করা যাবে না। প্রকল্প বাস্তবায়ন নীতিমালা তো প্রকৃতি মেনে চলে না। এখনও হাওড়ে অনেক পানি রয়েছে। তাই দ্রুত বাঁধের কাজ শুরু করা যাচ্ছে না। 


এসময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দুই উপদেষ্টা মাটিয়ান ও টাংগুয়ার হাওড়ের বাঁধ পরিদর্শন করেন।

আরও খবর