স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত

কুলিয়ারচরে ৪ ইউপি চেয়ারম্যান অপসারণ, অফিস আদেশ জারি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলাধীন ৬ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪ ইউপি চেয়ারম্যানকে অপসারণ করে, ৩টিতে প্যানেল চেয়ারম্যান ও ১টিতে প্রশাসকের দায়িত্ব অর্পণ করে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় (স্থানীয় সরকার শাখা) থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। যার স্মারক নং - ৪৬.৪১.৪৮০০.০১০.০৩.০৯৩.২৪-৫৩৪। গত সোমবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসক ফৌজিয়া খান স্বাক্ষরিত (স্থানীয় সরকার শাখা) এই অফিস আদেশ জারি করা হয়। জানা যায়, ৫ই জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের সরকার পতনের পর থেকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর, উছমানপুর, ফরিদপুর ইউপি চেয়ারম্যানগণ এবং রামদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণ তাদের কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। যার কারণে জনসেবার দারুণ বাধাগ্রস্ত হচ্ছে এবং জনগণকে সেবা পেতে দূর্ভোগের শিকার হতে হচ্ছে। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ-জহুরা এর সুপারিশের পরিপ্রেক্ষিতে, জনসেভা অব্যাহত রাখতে এই আদেশ জারি করা হয়। অফিস আদেশ সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণ অননুমোদিত ভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন মর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তা অবহিত করেন। তৎপ্রক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৩.১০১.ও ১০২ মোতাবেক স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার ১৯ আগষ্ট ২০২৪ তারিখের ৪৬.০০.০০০০.০০০.০১৭.৯৯.০০৪৪.২২-৬৮৪ নম্বর স্মারকে জারিকৃত পরিপত্রের আলোকে এবং উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ-জহুরা, কুলিয়ারচর এর সুপারিশের পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের কাজ পরিচালনা ও জনসেবা অব্যাহত রাখার জন্য, উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে মোঃ মস্তুোফা কামালকে (৫ নং ওয়ার্ড সদস্য) প্যানেল চেয়ারম্যান-১, ফরিদপুর ইউনিয়নে মোঃ মোবারক হোসেনকে (৭ নং ওয়ার্ড সদস্য) প্যানেল চেয়ারম্যান-২, উছমানপুর ইউনিয়নে মোঃ লিটন মিয়াকে প্যানেল চেয়ারম্যান-২, এবং রামদী ইউনিয়নে কুলিয়ারচর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামকে প্রশাসকের দায়িত্ব দিয়ে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে এই অফিস আদেশ জারি করা হয়েছে। আদেশে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
আরও খবর