মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

নাটোরে হেরোইন বহনের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড




নাটোরের লালপুরে  হেরোইন বহনের দায়ে  মোঃ কবির ইসলাম (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে  অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয়  আদালতের বিচারক এ এফ এম মারুফ চৌধুরী এ রায় ঘোষণা করেন।  

দণ্ডপ্রাপ্ত মোঃ কবির ইসলাম রাজশাহী জেলার মোহনপুর উপজেলার জাহানাবাদ মণ্ডলপাড়া গ্রামের  মোঃ মুনতাজ আলীর ছেলে।


নাটোর জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ওবায়দুল বারী এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২০২২ সালের ১৫ নভেম্বর গোপন খবর পেয়ে র‌্যাব- ৫ সিপিসি- ২ এর সদস্যরা নাটোর জেলার লালপুর উপজেলার তিলকপুর রবি মার্কেটের সামনে গোপন সংবাদ এর ভিক্তিতে অভিযান পরিচালনা করে কবিরকে আটক করে। এ সময় তার পায়ের স্যান্ডেলের তলা কেটে বের করা হয় ২২০ গ্রাম হেরোইন।


এ ঘটনায় র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোঃ  বুলবুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে আদালতে মামলার চার্জশিট দেওয়া হয়।


ওই মামলার প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ শেষে আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুর অনুমান ১.৩০ ঘটিকার সময়  এ রায় দেন বিচারক।

আরও খবর





6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

৩ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে