টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

আক্কেলপুরে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ উদ্বোধন ঐতিহ্যবাহী খেলায় মাতলো জনতা।

সারাদেশে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১’ শুরু করছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। ক্যাম্পেইনের এই সিজনেও ওয়ালটন পণ্যের ক্রেতাদের জন্য থাকছে বিশেষ চমক। সিজন-২১ এ ক্রেতাদের জন্য ‘ডাবল মিলিয়ন’ অফার ঘোষণা করেছে ওয়ালটন। এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ২০ লাখ টাকা। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চলতি বছরের ১০ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ পাবেন ক্রেতারা। আজ সকালে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় ওয়ালটন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর আপন এন্টারপ্রাইজ, আয়োজিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আরএসএম মেহেদী হাসান এবং আপন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ ছানোয়ার হোসেনসহ ওয়ালটনের অন্যান্য কর্মকর্তা ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এর স্থানীয় প্রচার-প্রচারণার অংশ হিসেবে ওয়ালটন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর আপন এন্টারপ্রাইজ কর্তৃক টি শার্ট,ফেস্টুন, ব্যানার, প্লাকার্ড বৃক্ষরোপণ, কৃষকদের মাঝে খাবার বিতরণ ,ব্যান্ড পার্টি, ঘোড়ার গাড়ি ,মাইকিং, লিফলেট বিতরণ সহ প্রায় পাঁচ শতাধিক লোকবল নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালী এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিলুপ্তপ্রায় জাতীয় খেলা কাবাডি এবং হাঁস খেলার আয়োজন করা হয়। উক্ত র‍্যালীটি আপন এন্টারপ্রাইজ এর শোরুম থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ঘুরে শেষ হয়। ব্যান্ড পার্টির তালে তালে উক্ত র‍্যালীতে উৎসুক জনতা আনন্দচিত্তে অংশগ্রহণ করে। র‍্যালীর শেষে মনোমুগ্ধকর হাঁস খেলা এবং হাডুডু খেলা অনুষ্ঠিত হয় সমস্ত মাঠ উই লাভ ওয়ালটন স্লোগানে মুখরিত হয়ে ওঠে। উক্ত ডিজিটাল ক্যাম্পেইন প্রোগ্রামে সামাজিক দায়বদ্ধতা থেকে আক্কেলপুর শহর এবং একটি খাল পরিষ্কার পরিচ্ছন্ন করে এতিম শিশুদের শীত বস্ত্র বিতরণ ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করা হয়।
Tag
আরও খবর