অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

নরসিংদী হাজিপুরে নিষ্পত্তি হল দুই পরিবারের মধ্যে চলমান ২৫ বছরের বিরোধ।

বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে নিষ্পত্তি হল ২৫ বছর যাবত চলমান দুই পরিবারের মধ্যে বিরোধ। নরসিংদী জেলার হাজিপুরে ঘটল এই বিরোধ নিষ্পত্তির ঘটনা।


অদ্য ২৪ নভেম্বর বৃহস্পতিবার নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আবুল কাশেম ভূইয়া এর সুস্পষ্ট নির্দেশনা ও তদারকীতে ০৭নং বিট হাজীপুর ইউপি এলাকার দায়িত্ব প্রাপ্ত বিট ইনচার্জ এসআই মোঃ মনোয়ার হোসেন,   এএসআই ওয়াসিম আকরাম, এএসআই গৌতম সরকারের উপস্থিতিতে এই বিরোধ নিস্পত্তি হয়।


এসময় আরো উপস্থিত ছিলেন হাজিপুর ইউপি চেয়ারম্যান জনাব ইউসুফ খান পিন্টু, উপস্তিতি ছিলেন ইউপি সদস্য, সম্মানিত ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। নরসিংদী মডেল  থানাধীন হাজীপুর ইউনিয়নস্থ সওদাগরপাড়া  আফিয়া বেগম এবং কামাল দ্বয়ের পরিবারের মধ্যে দীর্ঘ ২৫ বছর যাবত একটি সামাজিক ও পারিবারিক বিরোধ চলে আসছিল।


দীর্ঘ দিনের বিবাদমান দুই পরিবারের মধ্যে চলমান বিরোধ নিষ্পত্তিতে এলাকাবাসী নরসিংদী মডেল থানা পুলিশের বিট পুলিশিং সেবায় আশ্বস্ত এবং সন্তুষ প্রকাশ করেন। 


পাশাপাশি উক্ত বিট পুলিশিং সভায় এলাকা বাসীকে বাল্য বিবাহ, ইভটিজিং, ছিনতাই, চুরি, মাদক ইত্যাদি বিভিন্ন বিষয়ে জন সচেতনতা মূলক দিক নির্দেশনা প্রদান করা হয়। 


সর্ব সাধারনের মাঝে পুলিশিং সেবা আরো জোরদার করার লক্ষ্যে দিন-রাত নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে নরসিংদী মডেল থানা পুলিশ।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

১ ঘন্টা ৪৫ মিনিট আগে