মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

কুড়িগ্রামে "ভূমি জাদুঘর" এর উদ্বোধন



ব্রিটিশ আমল থেকে বর্তমান পর্যন্ত ভূমি ব্যবস্থাপনায় ব্যবহৃত সামগ্রী দিয়ে সাজানো হয়েছে কুড়িগ্রামের ভূমি জাদুঘর। ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সাধারণ মানুষের সেবা প্রাপ্তিতে ভীতি দূর করার লক্ষ্যে কুড়িগ্রাম সদর উপজেলার ভূমি অফিসকে ‘ভূমি জাদুঘর’ হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় ভূমি জাদুঘর উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম। 


এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুল হাসান, সদর উপজেলা ভূমি কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ। 


ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্প্রসারণে কুড়িগ্রাম পৌর শহরে অবস্থিত সদর ভুমি অফিসের প্রাচীন ভবনটিকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে সাজানো হয়। এজন্য অফিস ঘরের দেয়ালে ও কক্ষের অভ্যন্তরে প্রাচীর ও বর্তমান যুগের বিভিন্ন উপকরণের মাধ্যমে তথ্যবহুল করে সাজানো হয়েছে। এখানে প্রবেশ করলেই মানুষ নানারকম তথ্যভান্ডার দেখে জ্ঞান আহরণের সুযোগ পাবে। কেটে যাবে ভূমি অফিস সম্পর্কে ভীতি।


প্রাচীন যুগের ভূমি ব্যবস্থাপনা থেকে বর্তমান ডিজিটাল যুগে ভূমি ব্যবস্থাপনায় যে সকল উপকরণ ও পদ্ধতি ব্যবহার করা হয়েছে তা স্থান পেয়েছে এই জাদুঘরে। যুগের পর যুগ ধরে যে আমুল পরিবর্তন হয়েছে এই যাদুঘরে আসলে সব শ্রেণি পেশার তা দেখতে পারবে এবং বুঝতে পারবে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এছাড়াও বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনায় যে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে তার মাধ্যমে সাধারণ মানুষের ভূমি ব্যবস্থাপনার ভীতি দূর হবে। 



আরও খবর