ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা বানিয়াচং মডেল প্রেসক্লাবের মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান ১৬ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মাকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গলা কেটে হত্যা ফুলবাড়িয়া উপজেলার নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি নাগেশ্বরীতে বন্যাকবলিত বামনডাঙ্গায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন আশাশুনিতে এমপির বিশেষ বরাদ্দ হতেবিভিন্ন ব্যবহারিক সামগ্রী বিতরণ শিক্ষায় কারিকুলাম বারবার পরিবর্তন গুরুত্বকে দূরে ঠেলে দেয় ছাত্রদলের তৎপরতায় প্রবেশপত্র পেলেন সুমাইয়া: কৃতজ্ঞতা প্রকাশ হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ রংপুরে ইনসাফ-এর বাস্তবায়নে ২০জন দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ৪০টি ছাগল বিতরণ আষাঢ়েও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই, দুশ্চিন্তায় কৃষক বেগমগঞ্জ নিষদ্ধি ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১ সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু

পাংশায় গৃহবধূর বিরুদ্ধে স্বামীর বাড়িতে হামলা

ভুক্তভোগী আলামিন মণ্ডল বলেন, ‘আড়াই বছর আগে আমি প্রবাস থেকে বাড়ি আসার পর লাখির সঙ্গে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। ছয় মাস পর আমি আবার প্রবাসে চলে যাই। ছয় মাস থেকে আবার বাড়ি আসার তিন মাস পর আমার স্ত্রী তার মামাতো ভাইয়ের সঙ্গে চলে যায়। এরপর থেকে তারা বিয়ে করে কুষ্টিয়ায় থাকে। আমিও দ্বিতীয় বিয়ে করি। এর মধ্যে আমার প্রথম স্ত্রী লাখি বেগম আমার বিরুদ্ধে রাজবাড়ী আদালতে যৌতুকের মামলা করে। মামলা এখনো চলমান। এরই মধ্যে আজ তার নেতৃত্বে চাচা, চাচাতো ভাই, নানা, মামাসহ ৩০-৪০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। তারা ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার লুটপাট করে এবং আমাকে, তিন মাসের অন্তঃসত্ত্বা আমার দ্বিতীয় স্ত্রী ও আমার মাকে মারধর করে।


রাজবাড়ীর পাংশায় এক গৃহবধূর বিরুদ্ধে লোকজন নিয়ে স্বামীর বাড়িতে হামলা, মারধর ও লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভুরকুলিয়া (খালাশীপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী, শাশুড়িসহ তিনজন আহত হয়েছেন। ভুক্তভোগী মো. আলামিন মণ্ডল ভুরকুলিয়া গ্রামের সোবাহান মণ্ডলের ছেলে। অভিযুক্ত গৃহবধূ লাখি বেগম উপজেলার কমবামাজাইল ইউনিয়নের দিঘলহাট গ্রামের জহিরুল মণ্ডলের একমাত্র মেয়ে। তিনি দুই বিয়ে করা আলামিনের প্রথম স্ত্রী।

আলামিনের মা মোছা. মর্জিনা বেগম বলেন, ‘আমি সকালে পাশের বাড়িতে ছিলাম। চিৎকার চেঁচামেচি শুনে বাড়িতে এসে দেখি আমার ঘরের সবকিছু ভেঙেচুরে নিয়ে যাচ্ছে। বাধা দিতে গেলে আমাকে মারধর করে। ঘরের আসবাবপত্রসহ ঘরে থাকা নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ও মেয়ের একটি স্বর্ণের চেইনও নিয়ে গেছে। চিকিৎসা শেষে থানায় মামলা করব।’

সরেজমিনে গেলে স্থানীয়রা জানায়, ২৫-৩০ জন মিলে সকালে আলামিনের বাড়িতে হামলা করে দুটি কক্ষের আসবাবপত্র ভাঙচুর করা হয়। তিনটি ভ্যান ও একটি করিমন গাড়িতে করে একটি কক্ষের আসবাবপত্র নিয়ে গেছে তারা। সঙ্গে আলামিনের প্রথম স্ত্রীও ছিলেন। এ সময় আলামিন, তাঁর দ্বিতীয় স্ত্রী রিয়া ও আলামিনের মাকে মারধর করেছে। জানা গেছে, আলামিন ও তাঁর মা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আলামিনের দ্বিতীয় স্ত্রী পাংশা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় আলামিনের অভিযুক্ত প্রথম স্ত্রী লাখি বেগমের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বাবুপাড়া ইউনিয়নে একটি ঝামেলার কথা শুনেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




Tag
আরও খবর