জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

বান্দার হক নষ্ট করার পরিণতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-11-2022 04:31:06 am

◾ ড. এ এন এম মাসউদুর রহমান 


ইসলামি শরিয়তে হক বা অধিকার দুই প্রকার। একটি হক্কুল্লাহ বা আল্লাহর হক; যা ইমান, সালাত, জাকাত, সাওম, হজ ইত্যাদির সঙ্গে সংশ্লিষ্ট। অন্যটি হক্কুল ইবাদ বা বান্দার হক, যা বান্দার সঙ্গে সম্পৃক্ত। যেমন পারস্পরিক আর্থিক লেনদেন, আমানত গ্রহণ ও ফেরত, অন্যের মানসম্মান রক্ষা করা, ভাই-বোন, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীসহ বিভিন্ন মানুষের সঙ্গে সদাচরণ ইত্যাদি। 

উভয় প্রকার হক অনাদায়ে মানুষ পাপী হয়। আল্লাহর হক আদায় না করলে আল্লাহ ক্ষমা করতে পারেন। কিন্তু বান্দার হক আদায় না করলে কিয়ামতের দিন আল্লাহ তা ক্ষমা করবেন না। তাই পার্থিব জীবনে বান্দার হক আদায় করতে হবে। বান্দার হক বিনষ্টকারীরা কিয়ামতের দিন সর্বাধিক অসহায় ও নিঃস্ব হবে। তাদের সালাত, সাওম, জাকাত, হজ ইত্যাদি ইবাদত কবুল হলেও সেগুলোর সওয়াব যাদের হক নষ্ট করেছে, তাদের দিয়ে দেওয়া হবে। 


মহানবী (সা.) বলেন, ‘আমার উম্মতের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি, যে দুনিয়া থেকে সালাত-সাওম-জাকাত আদায় করে আসবে এবং সঙ্গে ওই লোকেরাও আসবে, যাদের কাউকে সে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারও সম্পদ গ্রাস করেছে, কাউকে হত্যা করেছে বা প্রহার করেছে। তখন ওই সব পাওনাদারকে এই ব্যক্তির নেকি থেকে পরিশোধ করা হবে। এভাবে পরিশোধ করতে করতে যদি তার নেকি শেষ হয়ে যায়, তখন ওই লোকজনের পাপসমূহ এই ব্যক্তির ওপর চাপিয়ে দেওয়া হবে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।’ (মুসলিম) 


মহানবী (সা.) আরও বলেন, ‘যে ব্যক্তি তার ভাইয়ের ওপর অত্যাচার করেছে, সে যেন তার নেকি কর্তনের আগেই মাফ চেয়ে নেয়। কারণ হাশরের মাঠে কোনো দিনার বা দিরহাম পাওয়া যাবে না। নেকি না থাকলে ওই ভাইয়ের পাপসমূহ তার ওপর চাপিয়ে দেওয়া হবে।’ (বুখারি)


লেখক: অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়



আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৪৪ দিন ১৪ ঘন্টা ১৫ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১২০ দিন ৪ ঘন্টা ৯ মিনিট আগে