মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

শ্রীমঙ্গলে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিল

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলার প্রতিবাদ ও ইস্কন নিষিদ্ধের দাবিতে শ্রীমঙ্গলে সাধারণ ছাত্রজনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৪ ডিসেম্বর) বেলা ২টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে মানববন্ধন ও পরে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; দালালি না রাজপথ, রাজপথ রাজপথ; আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’ নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। 

শিক্ষার্থী নাহিম আহমদ এর সঞ্চালনায় মানবন্ধন ও প্রতিবাদে বক্তব্য দেন মোঃ আজহারুল ইসলাম অনিক, মো জাহেদ, মোঃ মুজাহিদুল ইসলাম, নাজমুল হোসেন, শেখ রিপন আলী ওয়ারিস, মহসিন সামি কামাল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা ভারতের বিরুদ্ধে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে বলেন, বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননা করে ভারত সীমালঙ্ঘন করেছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। 

বাংলাদেশের বর্তমান অস্থিতিশীলতার জন্য ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায় দিয়ে বক্তারা বলেন, ভারতে বসে শেখ হাসিনা ‌র-এর মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এরপর যদি আর কোনও ষড়যন্ত্রের বীজ বপন করা হয়, তাহলে বাংলাদেশের ছাত্র-জনতা কঠোরভাবে তার জবাব দেবে।

বক্তারা আরও বলেন‘ জুলাই পরবর্তী স্বাধীন বাংলাদেশে আর একবার যদি ষড়যন্ত্রের চেষ্টা করা হয়, তাহলে আমরা তার দাঁতভাঙা জবাব দেবো। এদেশের মানুষ জীবন দিয়ে স্বাধীনতা পেয়েছে। প্রয়োজনে আবারও জীবন দেবে। তবু আওয়ামী ফ্যাসিবাদকে এদেশে ফিরে আসতে দেবে না।

Tag
আরও খবর