অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

সারিয়াকান্দিতে ককটেল বিস্ফোরণ, উপজেলা বিএনপি'র নেতা কর্মীদের নামে মামলা

 বগুড়ার সারিয়াকান্দিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত উপজেলার জনসাধারণ।
বৃহস্পতিবার রাত ৯.৪০ ঘটিকায় পৌর এলাকার সাহা পাড়া তিনমাথা মোড়ে এমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে সারিয়াকান্দি থানা পুলিশ।
সারিয়াকান্দি থানা সূত্র গণমাধ্যমকে জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় সারিয়াকান্দি উপজেলা  বিএনপি'র ১নং নির্বাহী সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম এর ইন্ধোনে সারিয়াকান্দি থানাধীন কাটাখালী গ্রামের কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সদস্যরা নাশকতা করার উদ্দেশ্যে বিষ্ফোরকদ্রব্য ককটেল নিয়ে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে সারিয়াকান্দি থানা পুলিশের অফিসার ফোর্স রাত ৮.৪০ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপি সদস্যরা পুলিশকে আহত করার উদ্দেশ্যে ককটেল বিষ্ফোরন ঘটায়। পুলিশ আসামীদের আটকের চেষ্টা করলে আসামীগন বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে সরকারি কাজে বাঁধা দেয় এবং এএসআই (নিঃ) কামরুল হোসেন এবং আব্দুস সামাদ কে মারপিট করে আহত করে। এ সময় ঘটনাস্থলে আরও অফিসার ফোর্স উপস্থিত হয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে আসামীগন ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে দুইটি অবিষ্ফোরিত ককটেল, বিষ্ফোরিত ককটেলের অংশ বিশেষ, পায়ের সেন্ডেল, বাঁশের লাঠি জব্দ করেন। আসামীরা ছত্রভঙ্গ হওয়ার পর আবারো সেই রাতেই সারিয়াকান্দি থানাধীন সাহাপাড়া গ্রামের তিন রাস্তার মোড়ে মসজিদের সামনে রাস্তার উপর ককটেল বিষ্ফোরন করে পালিয়ে যায়। পরে পুলিশ সেখানে উপস্থিত হয়ে বিষ্ফোরিত ককটেলের অংশ বিশেষ ও একটি অবিষ্ফোরিত ককটেল জব্দ করে।

এ ব্যাপারে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, আহত পুলিশ সদস্যদের সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান শেষে জব্দকৃত আলামতসহ থানায় হাজির হয়ে উপজেলা বিএনপি'র সভাপতি নূরে আজম বাবু কে প্রধান আসামী করে পলাতক ১৭ জন আসামীসহ অজ্ঞাতনামা আরও অনেকের বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করা হয়েছে।  এ বিষয়ে ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৯ ঘন্টা ৬ মিনিট আগে