ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

সারিয়াকান্দির ইউএনও'র অপসারণ দাবিতে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানেকে অপসারণের দাবিতে উপজেলার বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বিক্ষোভকারীদের ব্যানারে শাহরিয়ার রহমানকে ফ্যাসিবাদের দোষর, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের পুনর্বাসনকারী, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী, ধর্মীয় সস্প্রীতি বিনষ্টকারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের এবং আহতদের সন্ত্রাসী আখ্যা প্রদানকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। এ উপলক্ষ্যে ১ দফা দাবিতে রবিবার সকালে পৌর জামায়াতের আয়োজনে একটি মানববন্ধন কর্মসূচি উপজেলার প্রধান গেটের সামনে অনুষ্ঠিত হয়েছে। পরে একটি বিক্ষোভ মিছিল পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে টিপুর মোড়ে বিক্ষোভ সমাবেশ এবং রাস্তা অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা তোফাজ্জল হোসেন, সেক্রেটারি মাওলানা এনামুল হক চন্দনী, সহ-সেক্রেটারি সাদিকুল ইসলাম স্বপন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আনোয়ার হোসেন বিপ্লব প্রমুখ। একই দাবিতে রবিবার সকালে উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোমিনুর ইসলাম, মুশফিকুর রহমান, বিপ্লব মিয়া প্রমুখ। একই দাবিতে রবিবার সকালে উপজেলার সুশীল সমাজের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিপন মাহমুদ, রাজু আলম, পৌর জাসাসের সভাপতি আব্দুল মোমিন প্রমুখ। বিক্ষোভ সমাবেশে সাদিকুল ইসলাম স্বপন বলেন, ইউএনও শাহরিয়ার রহমান বিভিন্ন প্রশিক্ষণের নামে আওয়ামী লীগ নেতাদের এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের পুনর্বাসন করার প্রক্রিয়া চলমান রেখেছেন। বিভিন্ন অবৈধ কাজের সাথে তিনি জড়িত রয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তিনি সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন। সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে তিনি অসৌজন্যমূলক আচরণ করেছেন এবং বিএনপি'র নেতাকে যমুনায় নিক্ষেপ করতে চেয়েছিলেন। তাই অবিলম্বে তার অপসারণ চাই। তার অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি প্রতিদিন চলমান থাকবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, পরিসংখ্যান অফিসে অর্থ শুমারি প্রশিক্ষণ নিয়ে জামায়াতের নেতৃবৃন্দ বিক্ষোভ করেছেন। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী আগের তালিকা বহাল রেখে প্রশিক্ষণ কাজ শুরু করা হয়েছে, এ বিষয়ে আসলে আমার কোনও হাত নেই। তালিকা পরিবর্তন না করায় তারা অসন্তোষ প্রকাশ করেছেন।
Tag
আরও খবর