ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা বানিয়াচং মডেল প্রেসক্লাবের মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান ১৬ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মাকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গলা কেটে হত্যা ফুলবাড়িয়া উপজেলার নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি নাগেশ্বরীতে বন্যাকবলিত বামনডাঙ্গায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন আশাশুনিতে এমপির বিশেষ বরাদ্দ হতেবিভিন্ন ব্যবহারিক সামগ্রী বিতরণ শিক্ষায় কারিকুলাম বারবার পরিবর্তন গুরুত্বকে দূরে ঠেলে দেয় ছাত্রদলের তৎপরতায় প্রবেশপত্র পেলেন সুমাইয়া: কৃতজ্ঞতা প্রকাশ হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ রংপুরে ইনসাফ-এর বাস্তবায়নে ২০জন দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ৪০টি ছাগল বিতরণ আষাঢ়েও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই, দুশ্চিন্তায় কৃষক বেগমগঞ্জ নিষদ্ধি ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১ সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু

পাংশায় ক্ষতিগ্রস্ত কৃষকরা পুনরায় পেল পেঁয়াজ বীজ

রাজবাড়ীর পাংশায় সরকারি প্রণোদনার পেঁয়াজ বীজ না গজানোয় ক্ষতিগ্রস্ত হয় ৮৭৫ জন কৃষক। রোববার বিকাল ৩ টায় ক্ষতিগ্রস্ত ৮৭৫ জন কৃষকদের মাঝে পুনরায় বিনা মূল্যে (লাল তীর তাহেরপুরী) জাতের বীজ বিতরণ করা হয়। উপজেলা কুষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বীজ বিতরণ করে উপজেলা কৃষি বিভাগ।


উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরে উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট এক হাজার প্রান্তিক কৃষকদের উন্নত জাতের (বারি-১, বারি-৪ ও তাহেরপুর) প্রণোদনার পেঁয়াজ বীজ বিতরণ করে উপজেলা কৃষি বিভাগ। এক হাজার কৃষকের মধ্যে বারি-৪ ও তাহেরপুর জাতের বীজ না গোজানোয় ক্ষতিগ্রস্ত হয় ৮৭৫ জন কৃষক। ক্ষতিগ্রস্ত হওয়া ৮৭৫ জন কৃষকদের পুনরায় এ বীজ বিতরণ করে উপজেলা কৃষি বিভাগ।


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম আবু দারদা’র সভাপতিত্বে এ বীজ বিতরণ করা হয়। এ সময় পাংশা উপজেলা বিএডিসি খামারের সিনিয়র সহকারী প্ররিচালক কৃষিবিদ মো. ফারুক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



Tag
আরও খবর