রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে ছিনতাই, গুরুতর আহত যাত্রী

ঢাকা থেকে চিলাহাটি অভিমুখে ছেড়ে আসা আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে জুলি ফারহানা নামের এক যাত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এমনকি ছিনতাইকারীরা ভুক্তভোগীকে ট্রেন থেকে ফেলে দিলে গুরুতর আহন হন ঐ যাত্রী। মঙ্গলবার (১০ই ডিসেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনে ঘটনাটি ঘটে। পার্বতীপুর থেকে ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্যে ছাড়ার পরপরই একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল ঘটনাটি ঘটায়। জানা যায়, সোমবার (৯ই ডিসেম্বর) ঢাকা থেকে যাত্রা শুরু করে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস। ট্রেনের এসি কামরায় যাত্রা করছিলেন জুলি ফারহানা। হঠাৎ তার মোবাইল ফোনটি ছিনতাই হয়। সেইই ফোনটি রক্ষা করতে গিয়ে ছিনতাইকারী পিছনে ছুটতে গেলে ছিনতাইকারী চক্রের আরেক সদস্য জুলির ওড়না টান দিয়ে তাকে ট্রেন থেকে নিচে ফেলে দেয়। এতে গুরুতর আহত হন তিনি। ট্রেনে থাকা তার দুই যমজ শিশু সন্তান ট্রেনের শিকল টেনে ট্রেনটিকে থামানোর জন্য অন্য যাত্রীদের অনুরোধ করেতে থাকলেও অবুঝ বাচ্চা দুটোর কথায় কেউ কর্ণপাত করেনি এবং ট্রেনটি থামানোর জন্য সহযোগিতা করেননি। এসময় আরেক কামরায় থাকা জয় নামের এক ট্রেন ক্লিনার বিষয়টি বুঝতে পেরে শিকল টেনে ট্রেনটিকে থামিয়ে দেয় এবং নিচে পড়ে থাকা জুলিকে উদ্ধার করে চিলাহাটি নিয়ে আসে। এবিষয়ে জুলির পরিবার বলে, ট্রেনের যাত্রী সেবায় নিয়োজিত জিআরপি, আরএনবি গার্ড, টিটি, অ্যাটেনডেন্ট থাকার পরেও এতবড় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটার পরেও কারো কোনোপ্রকার ভূমিকা দেখা যায়নি। ট্রেনের স্টাফদের ছত্রছায়ায় সংঘবদ্ধ চক্রটি এমন ঘটনা ঘটাচ্ছে কিনা প্রশ্ন রেখে সেসময় দায়িত্বরত স্টাফদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য জুলিকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় পরিবার।
Tag
আরও খবর