চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

বাংলাদেশ নয়, ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে, বললেন রিজভী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-12-2024 06:34:11 am

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বললেন, বাংলাদেশের নয়, ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজশাহী নগরীর ভুবন মোহন পর্কে ‘দেশীয় পণ্য কিনে হন ধন্য’ শিরোনামে দেশীয় পণ্য কম দামে বিক্রয়ের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, আমরা নিজের পায়ে দাঁড়াবো। আমরা ভারতীয় শাল নিবো না। এই দেখেন বাংলাদেশের খদ্দর শাল। শীত যাচ্ছে না? রাজশাহীতে শীততো বেশি। তারপরও পরে এসেছি। এই পরেই আমরা জীবনযাপন করছি। আগেও করেছি। ছোটবেলা থেকেই পরছি। এখন গ্লোবালাইজেশন হয়েছে, ভারতীয় পণ্য আসছে। তারা (ভারত) তাদের পণ্য নিয়ে গর্ব করে। আমরা আমাদের পণ্য নিয়ে গর্ব করবো না? আমাদের রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের শাড়ি, কুমারখালীর লুঞ্জি-গামছা, পাবনা-সিরাজগঞ্জের তাঁতের শাড়ি সব আছে। আমরা ভারতীয় পণ্য এজন্য বর্জন করছি, কারণ তারা এই দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করেনি। তাদের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার সঙ্গে।


রিজভী বলেন, ভারত সব সময় মনে করে বাংলাদেশ তাদের তাবেদার হয়ে থাকবে। এই করণেই তারা শেখ হাসিনাকে অত্যন্ত প্রিয়পাত্র মনে করে। শেখ হাসিনা এখন যেহেতু পালিয়ে গেছে এই কষ্টে ভারতের শাষকগোষ্ঠী সবাই মন খারাপ করে বসে আছে। এজন্যই অপতথ্য-অপপ্রচার তারা চালাচ্ছে। এটি করে কোনো লাভ হবে না।


রাজশাহী নগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহ খালিদ হাসান চৌধুরী পাইন, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার প্রমুখ বক্তব্য রাখেন।


এ সময় নগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ মামুনের সঞ্চালনায় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর