রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

স্কাউটসের আঞ্চলিক লিডার ট্রেইনার হলেন বিনয় রায়

স্কাউট আন্দোলনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় সদরদপ্তর কর্তৃক দিনাজপুর আঞ্চলিক এডহক কমিটিতে লিডার ট্রেইনার (এলটি) হিসেবে মনোনীত হয়েছেন নীলফামারীর ডোমার উপজেলার শ্রী বিনয় কুমার রায়। বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শামসুল হক কর্তৃক গত ৮ই ডিসেম্বর স্বাক্ষরিত আঞ্চলিক স্কাউটসের এডহক কমিটির সদস্য সচিব বরাবর এক বিজ্ঞপ্তিতে ১২টি আঞ্চলিক লিডার ট্রেইনার মনোনয়ন প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্কাউট আন্দোলনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের এডহক কমিটিতে লিডার ট্রেইনার (এলটি) পদে মনোনীত হন শ্রী বিনয় কুমার রায় ও আঞ্জুমান আরা বেবী। শ্রী বিনয় কুমার রায় নীলফামারী জেলা স্কাউটসের কমিশনার ও ডোমার উপজেলা স্কাউটসের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাগডোকরা নিমোজখানা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক। এছাড়া ঢাকা অঞ্চলে আমিমুল এহসান খান পারভেজ ও ড. সাধন কুমার বিশ্বাস, ময়মনসিংহ অঞ্চলে মোঃ হাসান মাসুদ ও আঞ্জুমান আরা বেগম, চট্টগ্রাম অঞ্চলে মোঃ মুজিবুর রহমান ফারুকী ও মোঃ আকতার হোসেন, কুমিল্লা অঞ্চলে মোঃ ফছিউ-উর রহমান ও মোছাঃ রহিমা আক্তার, সিলেট অঞ্চলে রিপন চক্রবর্তী ও বুরহান উদ্দিন আহমদ, রাজশাহী অঞ্চলে মোঃ ওহিদুর রহমান ও আঞ্জুমান আরা বেগম, খুলনা অঞ্চলে এসএম ফারুক হোসেন ও মনোয়ার আহমদ, বরিশাল অঞ্চলে দেবাশীষ হালদার ও মজিবর রহমান এবং নৌ অঞ্চলে মোঃ হাবিবুর রহমান লিডার ট্রেইনার (এলটি) পদে মনোনীত হয়েছেন।
Tag
আরও খবর