তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন

কুড়িগ্রামে পুলিশের হাতে বিদেশি মদ ও গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক


 

কুড়িগ্রামে মাদকবিরোধী তিনটি পৃথক অভিযানে পুলিশের হাতে কুখ্যাত ৪ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় প্রায় ২৫ কেজি গাঁজা ও ২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। 


আটককৃতরা হলেন,নাগেশ্বরীর রামখানা গ্রামের কুখ্যাত মাদক কারবারি  মোঃ বাবলু মিয়া ওরফে বাবলু( ৪৫) ও মোঃ জিয়ারুল হক (৪০)।ফুলবাড়ীর কুরুশা ফেরুশা গ্রামের মোঃ মমিনুল ইসলাম খন্দকার এবং রৌমারীর গোয়ালন্দ গ্রামের  মোঃ লিটন মিয়া(২০)। 


পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশসুপার মোঃ রুহুল আমিন জানান,  

গতকাল রাতে জেলা পুলিশের তিনটি চৌকস দল কুড়িগ্রামের নাগেশ্বরী, উলিপুর ও রৌমারীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় নাগেশ্বরীতে ১৫ কেজি সাতশো গ্রাম, উলিপুরে ৯ কেজি দু'শ গ্রাম মোট ২৪ কেজি নয়শো গ্রাম গাঁজা ও রৌমারীতে দুই বোতল বিদেশী মদসহ ০৪ জন কুখ্যাত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।