মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

শ্রীমঙ্গলে বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিন দিন শীতের প্রকোপ বাড়ছে। বৃষ্টির মতো ঝরছে শিশির। সঙ্গে হিমেল হাওয়ার কনকনে ঠান্ডায় জবুথবু এ উপজেলার মানুষ। গত কয়েক দিন ধরে সূর্যের দেখা মিলছে না এ জনপদে। এতে স্থবির হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষের জনজীবন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে, গতকাল বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.২ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েকদিন থেকেই তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। আগামী আরও দু-একদিন তাপমাত্রা এরকমই থাকতে পারে বলে জানান শ্রীমঙ্গলে অবস্থিত আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তারা।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী আনিসুর রহমান বলেন, শ্রীমঙ্গলে বৃহস্পতিবার ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, বুধবার ১২.২, মঙ্গলবার ১৩.৫, সোমবার ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এর আগে রবিবার তাপমাত্রা ১৪.৩, শনিবার ১৩.৫, শুক্রবার ১৩.৫, বৃহস্পতিবার ১৩.৬ ও বুধবার ১৩.৭ ডিগ্রি ছিল।


শীতের এ সময়টাতে যারা জরুরি প্রয়োজনে বাইরে বের হচ্ছেন, তাদের অনেকেই বিপাকে পড়ছেন। বিশেষ করে ভ্যানচালক, রিকশাচালক, মোটরসাইকেল বা সাইকেলে যারা চলাচল করেন তাদের জন্য কুয়াশা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হাওর পাড়ের বোরো চাষি, দিনমজুর ও চা বাগানের শ্রমিকরা ঠাণ্ডার প্রকোপে পড়ছেন চরম বিপাকে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষেরা।


ট্রাকচালক কোরবান আলী বলেন, ‘ঘন কুয়াশা ও শীতের কারণে গাড়ি চালাইতে অনেক কষ্ট হয়। রাতে কুয়াশার কারণে ২০ হাত দূরের রাস্তাও ভালোভাবে দেখা যায় না। রাস্তায় অনেক দুর্ঘটনাও ঘটছে। জীবনের ঝুঁকি নিয়ে জীবিকার তাগিদে অনেক কষ্টে গাড়ি চালাইতে হচ্ছে।

ঘন কুয়াশার কারণে শহরের সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে গতি কমিয়ে চলাচল করছে দূরপাল্লার যানবাহনসহ, মিনিবাস, সিএনজি, ইজিবাইক ও মোটরসাইকেল। এমনকি গ্রাম অঞ্চলের সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

এদিতে শীতের কারণে উপজেলায় বেড়েছে বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে শীতজনিত বিভিন্ন রোগীর ভিড়। শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা শীতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে চিকিৎসাসেবার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।


শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের অবজারভার মুজিবুর রহমান বলেন, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা চলতি শীত মৌসুমে এ অঞ্চলের সর্বনিম্ন।

Tag
আরও খবর