মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

১৬ বছর পর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ

সোলায়মান, টাংগাইল প্রতিনিধিঃ দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হয়েছে নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়ন বিএনপি'র ৭নং ওয়ার্ড কর্মী সম্মেলন। রবিবার (১৫ ডিসেম্বর) বিকালে খাস-গুনিপাড়ায় এই সম্মেলনের আয়োজন করে ৭নং ওয়ার্ড বিএনপির নেতা কর্মীরা। এ সময় ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ছানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডি আই জি মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি আওয়ামী সরকারের বিভিন্ন ফ্যাসিবাদী কর্মকান্ডের তীব্র সমালোচনা করে বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী সন্ত্রাসীরা নাগরপুর উপজেলায় যে রাম রাজত্ব প্রতিষ্ঠা করেছিল তা বিগত কোন সরকারের আমলে দেখা যায়নি। এ দীর্ঘ সময়ে তারা নাগরপুর উপজেলার বিএনপি নেতাকর্মীদের নানা মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করেছিল। আর তাই আমরা কর্মী সম্মেলন তো দূরের কথা নিজেদের অফিসে বসে কোন আলোচনায় করতে পারিনি। আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের কারণে ১৬ বছর উপজেলায় বিএনপির কোন সম্মেলন করা সম্ভব হয়নি। কিন্তু, ছাত্র জনতার আন্দোলনে পরিবর্তিত এই সময় আমরা নাগরপুর উপজেলা বিএনপি কর্মী সম্মেলন করতে সক্ষম হই। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন এড: ফরিদ আহম্মেদ ভূইয়া,(আইন বিষয়ক সম্পাদক, নাগরপুর উপজেলা বিএনপি) ও উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন পল,(সভাপতি,সলিমাবাদ ইউনিয়ন বিএনপি)। এ সময় কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন, মোঃ নাছির খান,(ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাগরপুর উপজেলা বিএনপি),ফনির হোসেন ভূইয়া, মোঃশফিকুল ইসলাম (সহ-সাংগঠনিক সম্পাদক, নাগরপুর উপজেলা বিএনপি), মোঃ নজরুল ইসলাম বাদশা,(সদস্য, নাগরপুর উপজেলা বিএনপি), মোঃ জিয়াউল হক জিয়া,(আহ্বায়ক, সলিমাবাদ ইউনিয়ন যুবদল),মোঃরুপক খান,(যুগ্ম, আহ্বায়ক সলিমাবাদ ইউনিয়ন যুবদল),মোঃইসমাইল হোসেন,(সদস্য,সেচ্ছাসেবক দল নাগরপুর উপজেল শাখা) ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও খবর