অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

নওগাঁয় ট্রাক চাপায় অটোরিকশার যাত্রী মোমেনা খাতুন নিহত

নিহত

নওগাঁয় ট্রাক চাপায় অটোরিকশার যাত্রী মোমেনা খাতুন নিহত 


নওগাঁ জেলা শহরের দয়ালের মোড়ে ট্রাক চাপায় মোমেনা খাতুন নামে অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর সকালে। এসময় অটোরিকশায় থাকা আরো কয়েক জন যাত্রী আহত হয়।

নিহত মোমেনা খাতুন হলেন, নওগাঁ জেলা সদর উপজেলার সোনালিয়া গ্ৰামের সমসের আলীর স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত মোমেনা খাতুন চিকিৎসার জন্য রাজশাহীর উদ্দেশ্যে ভোরে বাড়ি থেকে বের হয়ে একটি অটো রিকশায় চড়ে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। যাওয়ার পথে দয়ালের মোড় এলাকায় পৌছালে একটি ট্রাক চাপা দেয়। ট্রাকের চাপায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে দূর্ঘটনা স্থলেই নারী যাত্রী মোমেনা খাতুনের মৃত্যু হয়। এক জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম বলেন, খবর পেয়ে দূর্ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৩ ঘন্টা ৪১ মিনিট আগে