সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হতে চাই: মাহমুদুর রহমান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-12-2024 10:27:18 am

দৈনিক আমার দেশ পত্রিকা অসহায় মানুষের কণ্ঠস্বর হতে চায় বলে মন্তব্য করেছেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান। শুক্রবার (২০ ডিসেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।


এ সময় মাহমুদুর রহমান জানান, আমার দেশ পত্রিকার প্রতি অনেক প্রত্যাশা রয়েছে। জনগণের সেই প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করা হবে।


তিনি বলেন, আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হতে চাই। সামাধারণ জনগণের হয়ে কথা বলেছি, সামনেও বলব।


সম্পাদক মাহমুদুর রহমান বলেন, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। সব সময় এই লড়াই করে যাব। শুধু হাসিনা ফ্যাসিবাদী নয়, যারাই ফ্যাসিবাদ আচরণ করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।


আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, ইসলামী ফোবিয়ার বিরুদ্ধেও লড়াই চলবে। পৃথিবীব্যাপী যেখানে মুসলমানদের ওপর অত্যাচার করা হচ্ছে তা তুলে ধরা হবে।


তিনি আরও বলেন, আমার দেশ প্রত্রিকা মানুষের পছন্দের পত্রিকা। কারণ এটা অসহায় মানুষের কথা বলে। প্রত্রিকাটি একটা ব্রান্ড।

আরও খবর