অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক

চিলমারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের দাফন সম্পন্ন

 কুড়িগ্রামের চিলমারীতে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন  সম্পন্ন হয়েছে। গতকাল রাত আনুমানিক ১০.৪০ মিনিটে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরে তার মরদেহ বৃহস্পতিবার (১৯ শে জুন) সকাল ১১.৩০ মিনিটে উপজেলার থানাহাট ইউনিয়নের বজরা তবকপুর (ফৈলামারী) গ্রামে পারিবারিক কবরস্থানে  রাষ্ট্রিয় মর্যাদার দাফন করা হয়েছে। এ সময় চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, চিলমারী মডেল থানার এস আই আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করা হয়েছে। এ সময় চিলমারী উপজেলার বীর মুক্তিযোদ্ধা, কমান্ডারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৬ বছর। ব্যক্তিগত জীবনে তিনি, সমাজসেবা অফিসের  কারিগরি প্রশিক্ষক হিসেবে চাকুরি করতেন। গত ২০২১ সালে তিনি চাকুরী থেকে অবসর গ্রহণ করেন। গত মাসে তিনি বার্ধক্য জনিত কারণে অসুস্থ ছিলেন বলে জানা গেছে। ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা ও তিন পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার এই মৃত্যুতে উপজেলা বীর মুক্তিযোদ্ধা ও গ্রামবাসীদের মধ্যে শোকের ছায়া বইছে।

আরও খবর