মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

নান্দাইলে জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন


বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহের নান্দাইল উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। 


এতে আলহাজ্ব কাজী শামসুদ্দিন আহমেদকে উপজেলা আমির ও মাওঃ নুরুল আমিনকে সেক্রেটারি নির্বাচিত করা হয়।


গত ১৯ ডিসেম্বর উপজেলার হেমগন্জ বাজার জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপজেলা শুরা বৈঠকে ২০২৫-২৬ সেশনের জন্য উপজেলা সেক্রেটারিসহ উপজেলা কর্মপরিষদ মনোনয়নের কাজ সম্পন্ন হয়েছে।


উপজেলা আমির কাজী শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আমির আঃ করিম।


বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সহকারী সেক্রেটারি এডভোকেট মাহবুব রশিদ ফরাজী।


এর আগে গত ৪ নভেম্বর উপজেলা আমির হিসেবে নির্বাচিত হন আলহাজ্ব কাজী শামসুদ্দিন আহমেদ।


ঘোষিত কমিটির অন্যান্যদের মধ্যে সহকারী সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান, বায়তুল মাল মাওঃ মোঃ খায়রুর রহমান, ওলামা বিভাগ মাওঃ আঃ সালাম,সমাজ কল্যাণ প্রফেসর সাখাওয়াত হোসেন, মসজিদ মিশন বিভাগ মাও: আঃ বাতেন ফকির,কৃষি ও বন বিভাগ মোঃ মক্তুল হোসেন।


নান্দাইল উপজেলা শাখার নবগঠিত কমিটির সেক্রেটারি মাওলানা নুরুল আমিন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও খবর