ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

অগ্রণী ইয়ুথ অর্গানাইজেশন ফর সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

বগুড়ার সারিয়াকান্দিতে অগ্রণী ইয়ুথ অর্গানাইজেশন ফর সোসাইটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ডিসেম্বর) সকাল ১১টায় সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়। এসময় অগ্রণী ইয়ুথ অর্গানাইজেশন ফর সোসাইটির সভাপতি রাশেদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ.এস.এম রফিকুল ইসলাম। অগ্রণী ইয়ুথ অর্গানাইজেশন ফর সোসাইটির সমাজকল্যাণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক বদরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম, সৈয়দ আহম্মদ কলেজের সহকারী অধ্যাপক ড. সাইফা সাদেকীন, সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকী মোঃ জাকিউল আলম ডুয়েল, উপ-সহকারী মেডিকেল অফিসার মেহেদী হাসান, সাংবাদিক সাহাদত জামান, উপজেলা এনজিও কমিটির সাধারণ সম্পাদক সফিউল ইসলাম। আলোচনা সভা শেষে অগ্রণী মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪ এর বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অপরদিকে এদিন সকাল থেকেই অসহায় ও প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত জনসাধারণের মাঝে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্য ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার মেহেদী হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক আরাফাত রহমান, সাংগঠনিক সম্পাদক সুলতান, কোষাধ্যক্ষ আল আফিফ বিন আজাদ, প্রচার সম্পাদক সামিউল ইসলাম, দপ্তর সম্পাদক সাকিব মিয়া সহ সংস্থার সদস্যবৃন্দ।
Tag
আরও খবর