রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারের টেপুপাড়ায় ৩য় দিনের কোরআন মাহফিল অনুষ্ঠিত

নীলফামারীর ডোমারে দক্ষিণ মটুকপুর টেপুপাড়া বায়তুন-নুর জামে মসজিদের উদ্যোগে চারদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের ৩য় দিনের অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২শে ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টায় উপজেলার বোড়াগাড়ী ব্রিজ সংলগ্ন পাঙ্গা মটুকপুর ইউনিয়নের দক্ষিণ মটুকপুর টেপুপাড়ায় অনুষ্ঠিত কোরআন মাহফিলের ৩য় দিনে প্রধান মুফাসসির হিসেবে বয়ান পেশ করেন- বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও ইসলামিক স্কলার হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন। জলঢাকার ধর্মপাল দক্ষিণগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিদুল ইসলামের প্রধান পৃষ্ঠপোষকতায় মাহফিলে বিশেষ মুফাসসির হিসেবে তাফসীর পেশ করেন- হযরত মাওলানা মোঃ আব্দুর রশিদ (লালমনিরহাট)। বক্তারা পবিত্র কোরআন শরীফের সূরা বাকারাহ'র ১৯০নং আয়াত ও সূরা লাহাবের প্রথম ২ আয়াতের আলোকে তাফসীর করেন। এদিন ধর্মপালের হাজীপাড়া জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব হযরত মাওলানা মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার অস্ট্রেলিয়া প্রবাসী প্রকৌশলী মোঃ মাসুদ মোল্লা। আয়োজক কমিটি জানায়, গত ২০শে ডিসেম্বর শুরু হওয়া চারদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল সোমবার (২৩শে ডিসেম্বর) শেষ হবে। সমাপনী দিবসে প্রধান মুফাসসির হিসেবে বয়ান পেশ করবেন- জৈনপুরীর পীরসাহেব মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসী।
Tag
আরও খবর