রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারে তরুণদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জেঁকে বসা উত্তরের শীতে মানবেতর জীবনযাপন করছেন নিম্ন আয়ের ভাসমান মানুষেরা। বিভিন্ন রাস্তাঘাট কিংবা রেলস্টেশনের প্লাটফর্মে জুবুথুবু হয়ে রাত পার করছেন শীতার্তরা। অসহায় ও দুঃস্থ এসব মানুষদের মাঝে শীতবস্ত্র করেছেন নীলফামারীর ডোমার শহরের কিছু তরুণ। রবিবার (২২শে ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা শহরের রেলওয়ে স্টেশনে প্রায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে তরুণ ও ছাত্রনেতাদের যৌথ উদ্যোগে উষ্ণ শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। জনকল্যাণে তরুণদের এমনভাবে এগিয়ে আসা ও পরোপকারী মনোভাবকে স্বাগত জানিয়েছে স্থানীয় এলাকাবাসীরা। শীতবস্ত্র বিতরণ সম্পর্কে ছাত্রনেতা অর্নব আহমেদ আলিফ বলেন, তীব্র শীতে সবাই যখন গরম ও উষ্ণ কাপড়ে আচ্ছাদিত, তখন স্টেশনের প্লাটফর্ম কিংবা পথেঘাটে অর্থাভাবে মানবেতর জীবনযাপন করছেন অসহায় ও দুঃস্থ মানুষেরা। তাই এলাকার পরিচিত ব্যক্তিবর্গ, তরুণ ও প্রবাসী ভাইদের আর্থিক সহযোগিতায় প্রায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় ছাত্রনেতা মোঃ আসিফ ইসলাম, মোঃ বাঁধন রহমান, সুজন ইসলাম ও নাঈম ইসলাম প্রমুখ সহ অন্যান্য ছাত্র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর