মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৯ ডিগ্রি সেলসিয়াস

চায়ের রাজ্যখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানায়, আজ মঙ্গলবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগের দিন একই সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।


তাপমাত্রা নিচে নামার কারণে শ্রীমঙ্গলে বাড়ছে শীতের তীব্রতা। এর পাশাপাশি বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের এই তীব্রতার ফলে নিম্নআয়ের ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। এমন পরিস্থিতিতে তীব্র ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। 

বিশেষ করে দরিদ্র খেটে খাওয়া মানুষ খুব কষ্টে আছেন। শীত উপেক্ষা করেই তাদের কাজের সন্ধানে বের হতে হচ্ছে। আগের মতো কাজও পাচ্ছেন না তারা।রিকশাচালক, দিনমজুর, ফেরিওয়ালাসহ ভাসমান ব্যবসায়ীদের আয়রোজগার কমে গেছে। গ্রামাঞ্চল-চা-বাগান এলাকার মানুষদের খড়কুটো জ্বালিয়ে তাদের শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। দিনের বেলায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাচ্ছে। আর সন্ধ্যার পর ঘনত্ব আরও বেড়ে যাচ্ছে। অদূরের মানুষজন, বস্তু বা যানবাহন দেখা যাচ্ছে না। দুর্ঘটনা এড়াতে সড়কে দিনেও হেডলাইট জ্বালিয়ে হেডলাইট জ্বালিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করেছে যানবাহন। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। 

শীতে ঠান্ডাজনিত শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত রোগ বেড়েই চলেছে। হিম বাতাসে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশু, বৃদ্ধ আর ছিন্নমূল মানুষ।  আক্রান্তদের অধিকাংশই শিশু ও বয়স্ক মানুষ। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভিড় করছেন।

শ্রীমঙ্গলের শীতের প্রকোপ বাড়ায় উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছে।

বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শ্রীমঙ্গল শহরসহ উপজেলার বিভিন্ন এলাকার ১৩ হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধু। 

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ইতোমধ্যে শ্রীমঙ্গলের নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার হতদরিদ্র পরিবারের মাঝে সরকারের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। 

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. আনিসুর রহমান জানান, গত দুদিন ধরে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গলে তাপমাত্রা ৮.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

চলতি শীত মৌসুমে এটি ছিল সর্বনিম্ন তাপমাত্রা। তিনি আরও জানান, শ্রীমঙ্গলে শীতের তীব্রতা বাড়তে পারে, তাই শীতের আরও প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে।


শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, শ্রীমঙ্গল উপজেলায় সরকারিভাবে ১৭শ কম্বল ও নগদ ৮ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে হাওর অঞ্চল, চা শ্রমিক এবং নিম্ন আয়ের মানুষদের মধ্যে এসব বিতরণ করা হয়েছে।

Tag
আরও খবর