‎সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির বাজারে তাজা মাছের আড়ালে ‘রঙের খেলা’: স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তা তথ্য অধিকার আইনের আবেদন নিয়ে উত্তেজনা, পিআইওর বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ মধুপুরে কুকুরের উপদ্রব: আহত ৩, ছড়িয়েছে আতঙ্ক বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় এ্যাডঃ মুজিবুর রহমান সরোয়ার কে ফুলেল শুভেচ্ছা" লাখাইয়ে মৃগীরোগে আক্রান্ত যুবক পানিতে পড়ে মৃত্যু। শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির সভা এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা দৌলতদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, সরকারি ল্যাপটপ ও মাউস খোয়া আক্কেলপুরে শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ঘোষণা জুলাই হত্যাকাণ্ডে জড়িত শেখ হাসিনাসহ সকল খনিদের ফাঁসির দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ক্যাম্পাসে ধীরগতির ইন্টারনেট, ভোগান্তিতে ববির শিক্ষার্থীরা পীরগাছায় জামায়াতের গণমিছিল, তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন দাবিতে পথসভা ৪ বিভাগে ভারী বর্ষণের আভাস পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের সময় কথা বলা যাবে? ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা এআই দিয়ে লেখা পোস্ট শনাক্তে নতুন রিপোর্ট বাটন আনছে লিংকডইন অভয়নগরে মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সং*ঘর্ষে বৃদ্ধ নি*হত শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের কঠোর অভিযান, বালুভর্তি ট্রাক, বালু ও অন্যান্য মালামাল জব্দ এবং মামলা দায়ের

ইসলামপুরে গণপিটুনিতে নিহতের ঘটনায় হত্যা মামলা করল নিহতের ছেলে


জামালপুরের ইসলামপুর উপজেলায় গণপিটুনিতে কৃষক সেজাব আলী নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

আজ সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নিহতের ছেলে সুজন মিয়া বাদী হয়ে ২৬ জনের নামোল্লেখে ইসলামপুর থানায় মামলাটি দায়ের করেন। 


নিহত সেজাব আলী তিনি উপজেলার কুলকান্দী ইউনিয়নের জিগাতলা গ্রামে বসবাস করে আসছিলেন। তাঁর পৈতৃক বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায়। 



মামলায় উল্লেখ করা হয়েছে, জমি সংক্রান্ত এবং শত্রুতার জের ধরে আসামিরা কৃষক সেজাব আলীকে বসতঘর থেকে টেনেহেচড়ে বের করে পিটিয়ে গুরুতর আহত করে। পরে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 


উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে কুলকান্দী যমুনা নদীর দুর্গম জিগাতলা গ্রামে এক বিশেষ অভিযান চালায় ইসলামপুর থানা-পুলিশ।

গণপিটুনি দিয়ে তিন ব্যক্তিকে পুলিশে সোপর্দ করে উত্তেজিত জনতা। 

পুলিশে সোপর্দ করা ব্যক্তিরা হলো, জিগাতলা গ্রামের সাত্তার মিয়ার ছেলে ইসমাইল, দেলবার আলীর ছেলে সুরমান আলী এবং কৃষক সেজাব আলী। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শূটার গান, আট রাউন্ড গুলি এবং একটি ছোরা উদ্ধার করেন বলে দাবি করেন পুলিশ। 


এসব ঘটনায় ইসলামপুর থানার সেকেন্ড অফিসার ও উপপরিদর্শক (এসআই) শামছুজ্জামান বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি অভিযোগে এবং অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন। 


আটক ওই তিনজনকে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায় পুলিশ। সেখানে সেতাব আলী এবং ইসমাইলের শারীরিক অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদেরকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে গভীর রাতে হাসপাতালে চিকিৎসাধীন সেজাব আলী মারা যান। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ইসমাইলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক। 


নিহত সেজাব আলীর ছেলে সুজন মিয়া বলেন, 'বাবাকে হত্যার ঘটনায় ইসলামপুর থানায় মামলা দায়ের করেছি। শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা বাবাকে পিটিয়ে হত্যা করেছে। বাবা নিরপরাধ মানুষ ছিলেন। তাঁর বিরুদ্ধে কোনো ধরনের মামলা ছিলো।'


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'নিহত সেজাব আলীর ছেলে সুজন মিয়া বাদী হয়ে ২৬ জনের নামোল্লেখে হত্যা মামলা করেছেন। আরও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। আমরা মামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।'



আরও খবর







6a6f3618de0b9-020826062040.webp
এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা

১৭ ঘন্টা ৪০ মিনিট আগে