জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

সুনামগঞ্জের দিরাই’য়ে যুবদল নেতা কামাল উদ্দিনের উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত সভাপতি পদ বাতিলের দাবীতে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের মানববন্ধন

সুনামগঞ্জের দিরাই’য়ে যুবদল নেতা কামাল উদ্দিনের উপজেলা আওয়ামীলীগের  প্রস্তাবিত সভাপতি পদ বাতিলের দাবীতে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের মানববন্ধন

মোশারফ হোসন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

বিএনপির আদর্শের এক সময়কার যুবদল নেতা কামাল উদ্দিনকে সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সভাপতির পদ বাতিলের দাবীতে মানববন্ধন করেছে দিরাই উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

মঙ্গলবার সকালে সাড়ে ১১টায় সংগঠনের তৃণমূলের নেতৃবৃন্দের আয়োজনে শহরের থানা পয়েন্টের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সামছুল ইসলাম মংলার’ সভাপতিত্বে ও রুবেল সরদারের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দিরাই উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক করম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি হায়ুম মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল্লাহ, আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান, ইধন মিয়া, জেলা পরিষদ সদস্য ও যুবলীগ নেতা রায়হান মিয়া,মুক্তিযোদ্ধা সন্তান জামাল মিয়া, এনামুল হক,সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. দিলোয়ার হোসেন,দিরাই উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. উজ্জল মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, গত ১৪ নভেম্বর আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দিরাই উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে সাবেক যুবদল নেতা কামাল উদ্দিনকে  প্রস্তাবিত কমিটির সভাপতি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই কমিটি বাতিলের দাবী জানান এবং বঙ্গবন্ধুর আর্দশের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্থ র্দূদিনের  তৃণমূল থেকে বেড়ে উঠা দিরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মোশারফ মিয়াসহ ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন করে কমিটি গঠনের দাবী জানান। পাশাপাশি সাবেক যুবদলের কর্মী কামাল উদ্দিন গং কর্তৃক সম্মেলন চলাকালে দাড়াঁলো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে সাবেক মেয়র মোশারফ মিয়া ও দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়সহ বেশ কয়েকজনকে আহত করে। এ ঘটনায় উল্টো মোশারফ মিয়া,রঞ্জন রায়সহ তাদের অনুসারী বঙ্গবন্ধুর আদর্শের অনেক সৈনিকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা । 

অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার সহ বিএনপির আদর্শের যুবদল নেতা কামাল উদ্দিনকে আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন শেখ হাসিনার রাজপথের ত্যাগী নেতা যারা কমিটিতে অবমূল্যায়িত হয়েছেন তাদের অর্ন্তভ’ক্ত করে কমিটি গঠনের পাশাপাশি হামলাকারীদের দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রশাসনের নিকট জোর দাবী জানান । ##

Tag
আরও খবর