রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

শহীদ আব্দুল বারী প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ ও বই বিতরণ উৎসব

নীলফামারীর ডোমারে শহীদ আব্দুল বারী ট্রাস্ট কর্তৃক পরিচালিত শহীদ আব্দুল বারী প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ই জানুয়ারী) সকালে পৌর শহরের চিকনমাটি পূর্ব ধনীপাড়ায় অবস্থিত স্কুলটির হলরুমে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ ও বই বিতরণ উৎসবে সভাপতিত্ব করেন- শহীদ আব্দুল বারী প্রি-ক্যাডেট স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ আল-আমিন রহমান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আনিছুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আশিকুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধার পত্নী মোছাঃ মনোয়ারা বেগম, ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বাসেরা বেগম দীপা প্রমুখ। এছাড়া শহীদ আব্দুল বারী প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন। উল্লেখ্য, শিশুর প্রতিভা বিকাশ ও শিক্ষার গুণগত মানোন্নয়ন বৃদ্ধির অঙ্গীকার নিয়ে গত ২০২৪ সালের ১লা জানুয়ারী থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘শহীদ আব্দুল বারী প্রি-ক্যাডেট স্কুল’। যা একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল বারীর নামকরণে ও শহীদ আব্দুল বারী ট্রাস্ট কর্তৃক পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটিতে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করছেন শিক্ষকরা।
Tag
আরও খবর