‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

২১ নয়, ২০ নভেম্বর শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-08-2022 02:56:52 am

ফাইল ছবি


স্পোর্টস ডেস্ক :


বিশ্বকাপের ঐতিহ্য অনুযায়ী হয় আয়োজক দেশ প্রথম ম্যাচ খেলবে, নতুবা বর্তমান চ্যাম্পিয়ন খেলবে।


কিন্তু ২১ নভেম্বর সেনেগাল ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে পর্দা ওঠার কথা ছিল কাতার বিশ্বকাপের। এরপর সন্ধ্যায় ইংল্যান্ড-ইরান ও রাতে কাতার-ইকুয়েডরের ম্যাচ হওয়ার কথা ছিল।


অনেক কাঠখড় পুড়িয়ে ২০১০ সালে বিশ্বকাপের আয়োজক হয়েছিল কাতার। বৈরি পরিবেশে বিশ্বকাপ আয়োজন সফল করতে এ পর্যন্ত তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে। তাইতো বিশ্বকাপের ঐতিহ্য রক্ষায় ফিফার কাছে তারা আবেদন করেছিল বিশ্বকাপ একদিন এগিয়ে এনে যাতে কাতারের ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপের পর্দা উঠে।


কাতারের এমন আবেদনে সাড়া দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাতে করে একদিন এগিয়ে ২০ নভেম্বর শুরু হবে বিশ্বকাপ। আর উদ্বোধনী দিন সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে কাতার-ইকুয়েডর।


এ বিষয়ে এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, বিশ্বকাপ শুরুর তারিখ পরিবর্তনের মধ্য দিয়ে ফিফা বিশ্বকাপের বহুদিনের ঐতিহ্য রক্ষা হতে যাচ্ছে। ঐতিহ্য অনুযায়ী উদ্বোধনী দিনে হয় আয়োজক দেশ না হয় বর্তমান চ্যাম্পিয়ন দল মাঠে নামার রীতি রয়েছে। সে কারণে আয়োজক ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেই বিশ্বকাপ একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


কাতারের আবেদনের পর ফিফা বিশ্বকাপের স্টেকহোল্ডারসহ ছয়টি কনফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে মিটিং করে। এবং সেই মিটিংয়েই সিদ্ধান্ত হয় বিশ্বকাপ একদিন এগিয়ে আনার।


অন্যান্য বিশ্বকাপ ৩২ দিনে হলেও কাতার বিশ্বকাপ হবে মোট ২৯ দিনের। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর।

আরও খবর





6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ৮ ঘন্টা ৫৫ মিনিট আগে