মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ১৫ জানুয়ারির মধ্যে প্রকাশ হচ্ছে না

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-01-2025 01:26:20 pm

জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এটি প্রকাশের সময় নিয়ে সবপক্ষের সাথে আলোচনা করবে সরকার। এরপর আগামী সপ্তাহে প্রকাশের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম।


বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।


মাহফুজ আলম বলেন, সরকার শুধু ঘোষণাপত্রের বিষয়টি সমন্বয় করছে। শিক্ষার্থীদের প্রস্তাবনা ও সবার ঐকমত্যের ভিত্তিতেই ঘোষণাপত্র দেয়া হবে। তবে এতে কিছু সময় লাগতে পারে। আশাকরি শিক্ষার্থীরা ধৈর্য্য ধারণ করবে। এ সময় সংবিধান নিয়ে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।


তিনি আরও বলেন, মাজারে কাওয়ালি আয়োজনে বিভিন্ন সময়ে হামলার ঘটনা ঘটেছে। এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে না পারায় আমরা দু্ঃখ প্রকাশ করছি। তবে শীঘ্রই এসব ঘটনার বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। এতে কাউকে ছাড় দেয়া হবেনা।


এ সময় বই বিতরণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সবাই পাঠ্যপুস্তক হাতে পাবে।

আরও খবর