অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ঐতিহ্যবাহী প্রাচীনতম গুজিশহর প্রেমতলী মেলা বসতে শুরু করেছে।

মেলা বসতে শুরু করছে

ঐতিহ্যবাহী প্রাচীনতম  গুজি শহর প্রেমতলী মেলা বসতে শুরু করছে

ঐতিহ্যবাহী প্রাচীনতম গুজি শহর প্রেমতলী মেলা বসতে শুরু করছেপ্রায় কয়েকশত বছরের পুরানো ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর পৌষ সংক্রান্তী প্রেম গোসাই মেলার ১ কোটি ২ লক্ষ টাকায় ডাক হয়েছে। এই পৌষ সংক্রান্তী প্রেম গোসাই মেলা ডাক নিয়েছে নিয়ামতপুর উপজেলার বাবু নামে এক যুবক। এই মেলা বসে বাংলার প্রতিবছরে পৌষ সংক্রান্তি উপলক্ষে পৌষের ৩০ তারিখে মেলা শুরু হয়ে চলে মাসব্যাপী।


এই মেলাটির উৎপত্তি কবে নাগাদ তা নিয়ে নানা ব্যক্তির নানা মত থাকলেও বংশ পরম্পরায় ও লোকমুখে শুনে আসা সন্ন্যাসীদের আগমন ও তাদের কর্মকাণ্ড থেকেই এ মেলার উৎপত্তি। যা এখন পর্যন্ত চলমান রয়েছে। স্হানীয় প্রবীন ব্যক্তিদের কাছে থেকে জানা গেছে, এ মেলা ঘিরে পুরো উপজেলাসহ বিভিন্ন জেলা উপজেলার মানুষ আসে মেলা দেখতে।


এই মেলায় কাঠের তৈরি আসবাবপত্র, শীতের পোশাক, মেয়েদের কসমেটিকস সামগ্রী, জুতা-সেন্ডেলের দোকানসহ বাচ্চাদের আনন্দের বিভিন্ন পণ্য থাকে এ মেলায়। আর চিত্র বিনোদনের জন্য এ মেলায় রয়েছে “গ্রামীণ যাত্রাপালা ” ও সার্কাস। মেলা দেখে মেলায় তৈরি বিক্ষাত ৩/৪ কেজি ওজনের বিশাল আকৃতির মিষ্টিসহ বাহারি রকমের মিষ্টি ও বিখ্যাত লুচি-বুন্দিয়া পাওয়া যায় এই মেলায়।


গুজিশহর গ্রামের প্রবীণ ব্যক্তি রফিকুল ইসলাম (৭০) বলেন, এ মেলা জন্মের পর থেকে দেখে আসছি। বংশপরম্পরায় এ মেলা চলে আসছে। মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা আসে। মেলা চলাকালীন আমাদের এলাকায় আত্মীয় স্বজন আসার হিড়িক পড়ে যায়। প্রয়োজনীয় সকল সরঞ্জাম মেলা থেকে কেনা হয়।

আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

২ ঘন্টা ৩৩ মিনিট আগে