জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

কুলিয়ারচরে খেলার মাঠ পুনরুদ্ধারের দাবীতে এলাকাবাসীর ফের মানববন্ধন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভূমিদস্যুদের হাত থেকে দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রামস্থ ৬৫ বছরের ঐতিহ্যবাহী খেলার মাঠ পুনরুদ্ধারের দাবীতে ফের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ১২ জানুয়ারি রোববার দুপুরে কুলিয়ারচরস্থ দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে স্থানীয় শিক্ষার্থীসহ এলাকাবাসীর একটাই দাবী নিয়ে মিছিল করে “খেলার মাঠ চাই”। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ছয়সূতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোসলিম উদ্দিন রতন ও দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম বাসস্ট্যান্ড বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি বিএনপি নেতা মো. আরশ মিয়ার নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও ঠিকাদার মো. মাহবুবুর রহমান ছোটন, উপজেলা বিএনপির সদস্য মাসুদ মিয়া, খসরু মিয়া, ছয়সূতী ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও দলিল লেখক দেলোয়ার হোসেন শহীদ (মাকসু), ছয়সূতী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন মিয়া, ছয়সূতী ইউনিয়ন যুবদলের সদস্য মো. সেলিম মিয়া, যুবদল নেতা মো. নাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নেতা মো. কাওসার মিয়া, কাঞ্চন মিয়া, হারিছ মিয়া, নাসিম উদ্দিন, পল্লী চিকিৎসক মো. ফারুক মিয়া, নাসির উদ্দিন, সেলিম মিয়া, হেলিম মিয়া, সালাহ উদ্দিন, স্বপন মিয়া, এসএম শরীফ, নীরব, সাইফুল, সামী ও মুছাসহ সহস্রাধিক জনতা ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, মাঠ হিসেবে রেকর্ডভূক্ত হওয়া দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম ঐতিহ্যবাহী খেলার মাঠে প্রায় ৬০ থেকে ৬৫ বছর ধরে এলাকার শিশু কিশোর ও শিক্ষার্থীরাসহ নানান পেশার মানুষ খেলাধুলাসহ ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড করে আসছিলো। ইদানীং প্রভাবশালী একটি মহলের ভূমিদস্যুরা মাঠটি দখল করে শ্রেণি পরিবর্তন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এলাকার জনগণের স্বার্থ রক্ষার্থে এবং যুব সমাজসহ ছাত্র-ছাত্রীদের খেলাধুলার সুবিধার্থে ওই মাঠের শ্রেণি পরিবর্তন না করতে ও ভূমিদস্যুদের হাত থেকে মাঠটি উদ্ধার করে খেলার মাঠ হিসেবে ব্যবহারের সুব্যবস্থা করে দিতে প্রশাসনের নিকট জোর দাবী জানান। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ-জহুরা এর নিকট একটি স্মারক লিপি জমা দেন। এর আগে গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম এলাকাবাসীর ব্যানারে একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান এর হাতে আনুষ্ঠানিক ভাবে দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রামের খেলার মাঠের শ্রেণি পরিবর্তন না করার জন্য প্রায় তিনশত মানুষের গণস্বাক্ষরিত একটি আবেদন জমা দিয়েছিলেন। এতে কোন প্রকার কাজ না হওয়ায় তারা পুনরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা এর নিকট একটি স্মারক লিপি জামা দেন এলাকাবাসী। এলাকাবাসীর লিখিত আবেদন পাওয়ার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান বলেন, বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরও খবর