রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারে স্কাউটসের ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার উপজেলা স্কাউটসের ত্রৈবার্ষিক কাউন্সিল সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে গঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ, সম্পাদক মোঃ হারুন অর রশীদ ও কমিশনার পদে মোছাঃ নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী নির্বাচিত হন। সোমবার (১৩ই জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ত্রৈবার্ষিক কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ নাজমুল আলম বিপিএএ। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী হাফেজ মোঃ আব্দুল হক প্রমুখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কাউটস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাউন্সিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএকে সভাপতি, ছোটরাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরীকে কমিশনার ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ হারুন অর রশীদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি পদে ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুদ্দিন হোসাইনী সুফী, মির্জাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম আব্দুল কাদের, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, পশ্চিম বোড়াগাড়ী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির ও বোড়াগাড়ী ঘাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল হক বাবু নির্বাচিত হয়েছেন। কমিটির যুগ্ম-সম্পাদক হিসেবে হলহলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক চৌধুরী মানিক, কোষাধ্যক্ষ পদে বোড়াগাড়ী দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলহাজ্ব মোঃ আশফাক সারোয়ার সিদ্দিকী সাধন নির্বাচিত হন। স্কাউটসের গ্রুপ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে বাগডোকরা নিমোজখানা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল হোসেন চৌধুরী, গোমনাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এজাবুল হোসেন শাহ, শামসুল হক প্রামাণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নারগিস আখতার ও বড়রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহামায়া দেববর্মা।
Tag
আরও খবর