নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

সারিয়াকান্দি পৌর বিএনপি'র সভাপতির বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বগুড়ার সারিয়াকান্দি পৌর বিএনপি'র সভাপতি শাহাদাৎ হোসেন সনির বহিষ্কারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপি'র একাংশের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনটি বুধবার সকালে উপজেলার পৌর এলাকার প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মাহমুদ বিতান মেম্বার, বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন বেবি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, পৌর বিএনপি'র সহ-সভাপতি ইউনুস আলী মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একেএম মাসুদুর রহমান রিবন, পৌর ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ভুট্টা মিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েকদিন আগে পৌর বিএনপি'র সভাপতি শাহাদাৎ হোসেন সনি উপজেলা আ'লীগের সহ-সভাপতি ও কামালপুর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলীকে থানা থেকে মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছেন। আওয়ামী লীগের দোসরদের সহযোগিতার প্রতিবাদে তাকে বহিষ্কারের দাবি জানায় নেতাকর্মীরা।
Tag
আরও খবর