শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

সারিয়াকান্দিতে তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় কর্ণিবাড়ী ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয়েছে সারিয়াকান্দি সদর ইউনিয়ন একাদশ। বুধবার বিকেল ৪টায় সারিয়াকান্দি সদর ইউনিয়ন ও কর্ণিবাড়ি ইউনিয়ন এর মধ্যে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হয়। পরে পেনাল্টিতে সারিয়াকান্দি একাদশকে হারিয়ে কর্ণিবাড়ী ফুটবল একাদশ জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর সরকার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) তুহিন সরকার, পৌর বিএনপি'র সভাপতি সাহাদৎ হোসেন সনি, কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন, পৌর বিএনপি'র সহ-সভাপতি লাল মাহমুদ, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান প্রমুখ।
Tag
আরও খবর