লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

শাহজালাল ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধিঃ

শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ঘড়িষার শাখা এক ব্যতিক্রমী শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় নড়িয়া উপজেলার ঘড়িষার শাখার ব্যাংক প্রাঙ্গণে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ঘড়িষার বাজার বণিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সেকান্দর হাওলাদার বলেন, "এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি মানবতার সেবায় একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কর্মসূচি সমাজের দরিদ্র মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। ব্যাংকের প্রতি আমরা কৃতজ্ঞ।"

শাখার এফএভিপি ম্যানেজার মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বক্তব্যে তিনি বলেন, "সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ইসলামি অর্থনীতির মূল লক্ষ্য হলো ন্যায়বিচার ও মানবিকতার মাধ্যমে সমাজের সামগ্রিক উন্নয়ন। এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সেই লক্ষ্য পূরণের একটি অংশ। ইসলামি ব্যাংকিং শুধু আর্থিক সেবা নয়, বরং এটি একটি মানবিক অর্থনৈতিক ব্যবস্থা যা মানুষের প্রকৃত কল্যাণে কাজ করে।"

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঘড়িষার বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মোঃ আবু আলেম। তিনি বলেন, "শীতার্ত মানুষের জন্য এ ধরনের উদ্যোগ খুবই মহৎ। এটি আমাদের সমাজের জন্য অনুকরণীয় উদাহরণ।"

এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী রোমান হাওলাদার এবং নজরুল ইসলাম ঢালী। তারা বলেন, "ব্যাংকের এই মানবিক কার্যক্রম শীতার্তদের কষ্ট লাঘব করবে এবং তাদের জীবনে শান্তি বয়ে আনবে।"

অনুষ্ঠানের শেষে এলাকার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ব্যাংকের এই মহৎ উদ্যোগে স্থানীয়রা গভীর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag
আরও খবর