দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ লালপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু , আহত ২ ঝিনাইগাতীতে মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানে সোয়া লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় গণ-অভ্যুত্থান দিবস পালিত *র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ০৩ ভিকটিম উদ্ধার; অপহরণচক্রের সদস্য গ্রেফতার।* প্রতিপক্ষের ষড়যন্ত্র স্থানীয় নেতৃত্বের কোন্দলের শিকার বিএনপির ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় কাজী সোহেল

কুলিয়ারচর থানার এসআই শুভ জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত

আইনশৃঙ্খলা রক্ষার্থে ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন কুলিয়ারচর থানার সাব-ইন্সপেক্টর শুভ আহমেদ। ডিসেম্বর-২০২৪ ইং মাসের পারফর্মেন্স বিবেচনায় তাকে কিশোরগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত করে পুরস্কৃত করা হয়। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম (সেবা) জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে কুলিয়ারচর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শুভ আহমেদ এর নাম ঘোষণা করেন। এ সময় সাব-ইন্সপেক্টর (এসআই) শুভ আহমেদ সরকারি কাজে বাহিরে থাকায় প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম (সেবা) এর হাত থেকে শুভ আহমেদ এর পক্ষে ক্রেস্ট ও গিফট গ্রহণ করেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম। মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল থানার অফিসার ইনচার্জর ও বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়ে কুলিয়ারচর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শুভ আহমেদ এক প্রতিক্রিয়ায় জানান, ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে আমাকে জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানাচ্ছি কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম (সেবা) স্যারকে। কৃতজ্ঞতা জানাচ্ছি ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল সাকিব স্যারকে। আরো কৃতজ্ঞতা জানাচ্ছি যার দিক নির্দেশনায় ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করতে সক্ষম হয়েছি তিনি হলেন আমার শ্রদ্ধাভাজন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম স্যারসহ কুলিয়ারচর থানার সকল অফিসার ও ফোর্স ভাইদের যারা আমার এই সাফল্যে সহযোগিতা করেছেন। তিনি আরো বলেন, এ অর্জন তার একার নয়, এ অর্জন কুলিয়ারচর থানার সকলের। কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ঘুষ ও দালালমুক্ত থানা প্রতিষ্ঠার জন্য নিবেদিত থেকে গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং মাদক, সন্ত্রাস, জুয়া ও চুরিসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন তিনি। থানা হবে অসহায় ও দুস্থ মানুষের প্রথম ভরসাস্থল। এ লক্ষ্যেই তিনি থানার সকলকে নিয়ে কাজ করে যাচ্ছেন। ভালো কাজ করার এ ধারায় স্বীকৃতি হিসেবে কুলিয়ারচর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শুভ আহমেদ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে জেলায় শ্রেষ্ঠ হয়ে কুলিয়ারচর থানার মুখ উজ্জ্বল করেছে। তিনি, শুভ আহমেদ এর সফলতা কামনা করে আরো ভালো কাজ করার আহ্বান জানিয়ে ভবিষ্যতেও ভালো কাজের এ ধারা অব্যাহত রাখার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এরই ধারাবাহিকতায় গত ১৩ ও ১৪ জানুয়ারি সোম ও মঙ্গলবার কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম এর দিক নির্দেশনায় ও নেতৃত্বে উপজেলার বিভিন্ন জায়গায় চিরনি অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ হিসেবে আওয়ামী লীগের- ৩, ডাকাতি প্রস্তুতি মামলায়- ১ ও ওয়ারেন্টভূক্ত ১৬ জন আসামিকে গ্রেফতার করে জেলায় রেকর্ড করেছে কুলিয়ারচর থানা পুলিশ।
আরও খবর