মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

রূপালী বাংলাদেশে সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী আলী আজম পেল হুইলচেয়ার

রূপালী বাংলাদেশে সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী আলী আজম পেল হুইলচেয়ার



দৈনিক রূপালী বাংলাদেশে সংবাদ প্রকাশের পর হুইল চেয়ার পেল ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের পাছ দরিল্যা গ্রামের আলী আজম (৪০)।এতে হুইল চেয়ারে করে চলাফেরা করার স্বপ্ন পূরণ হলো তার।


শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার নতুন বাজারে সাংবাদিক হুমায়ুন কবির ভুঁইয়ার দোকানে এই হুইলচেয়ার প্রদান করা হয়।


আমেরিকা প্রবাসী প্রবীর দাস ঢাকাস্থ একটি বেসরকারি প্রতিষ্ঠান "দি অপটিমিষ্টস্"এর জেনারেল সেক্রেটারি এ কে এম সাইদুল করিম এর মাধ্যমে এই হুইলচেয়ার প্রদান করেন।


এসময় দৈনিক রূপালী বাংলাদেশের নান্দাইল প্রতিনিধি মোহাম্মদ আমিনুল হক বুলবুল,দৈনিক যায়যায়দিন নান্দাইল প্রতিনিধি হুমায়ুন কবির ভুইঞা উপস্থিত ছিলেন।


এর আগে গত বৃহস্পতিবার(২ জানুয়ারি) ‘একটি হুইল চেয়ারের আকুতি প্রতিবন্ধী আজমের' শিরোনামে সংবাদ প্রকাশ করে দৈনিক রূপালী বাংলাদেশ।


এ কে এম সাইদুল করিম বলেন,গত ২ জানুয়ারি দৈনিক রূপালী বাংলাদেশে প্রকাশিত সংবাদটি আমার চোখে পড়ে। সংবাদটি পড়ে আমি প্রতিবন্ধী আজমকে হুইলচেয়ার প্রদান করার সিদ্বান্ত নেই। এবং আমেরিকা প্রবাসী প্রবীর দাসের সাথে যোগাযোগ করলে তিনি হুইলচেয়ার প্রদান করেন।


এ সময় তিনি সরকার এবং সমাজের বিত্তবান মানবিক মানুষদের প্রতিবন্ধী আলী আজমের পাশে থাকার আকুল আবেদন জানান।


হুইলচেয়ার পেয়ে আলী আজম আনন্দে আত্মহারা হয়ে বলেন,আমি হুইলচেয়ার পাইছি,আমি খুব খুশী। নতুন হুইলচেয়ারে এখন আমি চলতে পারবো।আমার মনের আশা পূরণ হইছে।আমি আল্লাহর কাছে দোয়া করি।


তিনি আরো বলেন,সাংবাদিক ও যিনি হুইল চেয়ার প্রদান করেছেন তাদের জন্য দোয়া করি।আল্লাহ আপনাদের ভালো করুক। আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ।

Tag
আরও খবর