কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

ইসলামপুরে ৮ দফা দাবিতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জােটের মানববন্ধন




জামালপুরের ইসলামপুর উপজেলায় বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ, এবং প্রভিডেন্ট ফান্ড চালুসহ আট দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


আজ শুক্রবার (১৭জানুয়ারি) বেলা ১১টার দিকে 'ঐকই শক্তি' ঐক্যই মুক্তি' স্লােগানে ইসলামপুর প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিক্রয় প্রতিনিধি জোটের সাবেক সাধারণ সম্পাদক এবাদুল হক, সাংগঠনিক সম্পাদক আপন শাহ, সদস্যসচিব একরামুল হক, বিক্রয় প্রতিনিধি রাসেল সরদার, জুলফিকার আলী জুয়েল, খায়রুল হুদা, দেলােয়ার হোসেন, এসএম ইদ্রিস আলী মিলন, আব্দুলাহ আল মামুন রেনু, আকরামুল, মেহেদী হাসান রিয়াদ প্রমুখ। 


বক্তারা বলেন, বাংলাদেশ সর্ববৃহৎ অরাজনৈতিক বাস্তবমুখী জাতীয় পেশাজীবী সংগঠন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটকে শ্রম মন্ত্রণালয় থেকে ট্রেড ইউনিয়নে নিশ্চিত করণ, মূল বেতন ২০ হাজার টাকা, বাড়ি ভাড়া ৬ হাজার টাকা, চিকিৎসা ভাতা ৩ হাজার টাকা, টিএডিএ মার্কেট অনুযায়ী প্রদান, সকল কোম্পানির চুক্তি ভিক্তিক নিয়োগ বাতিল করতে হবে। এছাড়া আট দফা দাবির আদলে স্থায়ী নিয়োগ প্রদান, সকল বিক্রয় প্রতিনিধির জন্য প্রফিডেন্ট ফান্ড গঠন, গ্র্যাজুয়েটি শেয়ার, কর্ম দক্ষতার ভিত্তিতে প্রমোশন নিশ্চিতকরণ, বছরে ১০ শতাংশ হারে বেতন বৃদ্ধি, কোনো বিক্রয় প্রতিনিধিকে চাকুরীচ্যুত করলে অগ্রিম ৩ মাসের বেতন প্রদান করতে হবে। কর্মরত অবস্থায় কেউ দুর্ঘটনায় আহত হলে কিংবা কোনো জটিল রোগে আক্রান্ত হলে বিক্রয় প্রতিনিধিকে চিকিৎসার ব্যয় কোম্পানির বহন করতে হবে। কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করলে পরিবারকে নগদ ১০ লাখ টাকা প্রদানসহ শেষ কার্যের আর্থিক সকল ব্যয় বহন করতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী ইদুল ফিতর, ইদুল আযহা ও পহেলা বৈশাখে উৎসব বোনাস হিসাবে মূল বেতনের সমপরিমাণ বোনাস প্রদান, শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ সকল সরকারি ছুটি এবং সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজের সময় নিশ্চিত করতে হবে। অতিরিক্ত কাজ করলে ওভার টাইমের টাকা প্রদান করা, অনৈতিক টার্গেট দিয়ে বাড়তি প্রেশার দিয়ে ও অসৌজন্যমূলক আচরণ বন্ধ করতে হবে। 


আরও খবর